চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে ন্যু ক্যাম্পে ফেরাতে ইন্টার মিয়ামির সাহায্য চায় বার্সা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২১ অপরাহ্ণ ৩১, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
মেসি প্যারিস সেন্ট জার্মেইর জার্সিতে ফুটবল খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী মৌসুমে লিওনেল মেসি কোথায় ক্যারিয়ার গড়তে চলেছেন তা নিয়ে আলোচনার শেষ নেই। একের পর এক নতুন খবরের মাঝে মেজর লিগ সকারের ইন্টার মিয়ামির নাম এলো। তবে যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যাচ্ছেন না মেসি। বরং মিয়ামির সাহায্য নিয়ে মেসিকে ন্যু ক্যাম্পে ফেরাতে চায় বার্সেলোনা। কারণটা অর্থ কেন্দ্রিক।

বিশ্বকাপজয়ী মহাতারকাকে দলে টানতে মিয়ামির আর্থিক পরিস্থিতির সুযোগ নিতে চাচ্ছে বার্সা। কাতালান ক্লাবটি চাচ্ছে, মেসির সঙ্গে চুক্তি করুক মিয়ামি, তারপর ধারে মেসিকে নেবে বার্সা।

ফরাসি সংবাদমাধ্যম লে’কিপের খবর, ফ্রি এজেন্ট হিসেবে মেসি মিয়ামিতে যোগ দিলে সেখান থেকে ৬-১৮ মাসের জন্য ধারে নেবে বার্সা। তবে যুক্তরাষ্ট্রের ক্লাবটির মালিকপক্ষ জর্জ, হোসে মাস ও ডেভিড বেকহ্যাম সেই প্রস্তাব গ্রহণ করেছেন কিনা সেটি জানায়নি সংবাদমাধ্যমটি।

Banglabid

পিএসজির সঙ্গে লিওনেল মেসির চুক্তি শেষ হচ্ছে জুনের ৩০ তারিখে। এরপর ফ্রি-এজেন্ট হয়ে যাবেন বিশ্বকাপজয়ী মহাতারকা। আগামী মৌসুমে কোথায় নাম লেখাবেন তা এখনও নিশ্চিত হয়নি। সাবেক ক্লাব বার্সায় ফেরা নিয়েই বেশি আলোচনা। আছে সৌদি আরবের ক্লাবের নামও। মঙ্গলবার ফরাসি সংবাদমাধ্যম ফুট মারকাতো জানিয়েছে, মেসির বাবা হোর্হে মেসি সৌদি আরবের প্রস্তাবে রাজি হয়েছেন।

সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের কাছ থেকে রেকর্ড ১২০ কোটি ইউরোর প্রস্তাব পেয়েছেন মেসির বাবা ও এজেন্ট হোর্হে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৩ হাজার ৭৬৯ কোটি টাকা। যদি এই পরিমাণ অর্থে সৌদি ক্লাবে মেসি যোগ দেন, তাহলে আল নাসের থেকে ৩৮ বর্ষী রোনালদো যে বেতন পাচ্ছেন সেটির প্রায় দ্বিগুণ পাবেন ৩৫ বর্ষী মেসি।

সপ্তাহ দুই আগে বার্তা সংস্থা এএফপি দাবি করেছিল, ৪০০ মিলিয়ন পাউন্ডে সাতবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে চুক্তি সেরে ফেলেছে আল হিলাল। যদিও সেদিনই মেসির বাবা বিবৃতি দিয়ে জানিয়েছিলেন বিষয়টি মিথ্যা। আগে মেসির বাবা বলেছিলেন, মেসির ভবিষ্যৎ নিয়ে তারা কথা বলবেন জুনে চুক্তি শেষ হওয়ার পর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিএসজিবার্সামিয়ামিমেসিলিড স্পোর্টসসৌদি প্রো লিগহোর্হে
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীর আকাশে মেঘ, হতে পারে বজ্রসহ বৃষ্টি

আগস্ট ১৪, ২০২৬

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT