চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির জেতা উচিৎ ব্যালন ডি’অর, বলছেন হালান্ডের কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৭ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের সম্মানজনক পুরস্কার ব্যালন ডি’অরের জন্য প্রাথমিক মনোনীত ৩০ জন। পারফরম্যান্সে চোখ রাখলে বোঝা যাচ্ছে, লিওনেল মেসি ও আর্লিং হালান্ডের মধ্যে হবে মূল প্রতিদ্বন্দ্বিতা। ৩০ অক্টোবর প্যারিসে বিজয়ীর নাম জানানো হবে।

কে জিতবেন ব্যালন ডি’অর, তা নিয়ে এখন থেকেই চলছে আলোচনা-চুলচেরা বিশ্লেষণ। নরওয়ে জাতীয় দলের কোচ, তথা হালান্ডের কোচ স্টেল সলবাকিন বলছেন, পুরস্কারটি মেসির পাওয়া উচিৎ।

‘যদি আমাকে জিজ্ঞাসা করেন কে জিতবে, বলবো মেসি। বিশ্বকাপ জয়ের জন্য ব্যালন ডি’অর জিতবে। এর প্রভাব এখনও রয়েছে।’

হালান্ডের কাছেও বিষয়টি নিয়ে প্রশ্ন গিয়েছিল। ২৩ বর্ষী স্ট্রাইকার অবশ্য বিষয়টিতে তেমন মনোযোগ দিচ্ছেন না, এমন জানিয়েছেন।

‘এটি একটি কূটনৈতিক প্রশ্ন। আমি অবশ্যই প্রতিদ্বন্দ্বিতায় আছি। আমি কি সেরা? হতে পারে। এখনও আমার অনেক উন্নতি করতে হবে। বয়সে আমি এখনো ছোট। তবে হ্যাঁ, বিশ্বাস করি এই বছর ব্যালন ডি’অর জয়ের একটা সুযোগ আমার আছে।’

বিশ্বকাপ জয়ের পাশাপাশি লিগ ওয়ানের শিরোপা জিততে পিএসজিকে সহায়তা করেছেন মেসি। পিএসজিতে মৌসুমে মোট ৩২ ম্যাচে মাঠে নেমে ১৬ গোল করেছেন। পাশাপাশি ১৬টি গোল করতে সহায়তা করেছেন। চ্যাম্পিয়ন্স লিগে ৭ ম্যাচে ৪ গোলের দেখা পেয়েছিলেন এলএম টেন।

Reneta

পিএসজি ছেড়ে এখন ইন্টার মিয়ামিতে মেসি। ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক গত ফেব্রুয়ারিতে ফিফার সর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে তুলেছেন।

অন্যদিকে, গত মৌসুমে ম্যানচেস্টার সিটি জার্সিতে ৫৩ ম্যাচে হালান্ড করেছেন ৫২ গোল। ক্লাবের প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। নরওয়েজিয়ান তারকা প্রিমিয়ার লিগে অভিষিক্ত হয়ে রেকর্ড ৩৬ গোল করেছেন। কদিন আগে প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা পুরস্কার জিতেছেন। গত মে মাসে প্রিমিয়ার লিগের প্লেয়ার অব দ্য সিজন এবং ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের খেতাব হাতে তুলেছেন হালান্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাইন্টার মিয়ামিনরওয়েপিএসজিব্যালন ডি”অরমেসিম্যানচেস্টার সিটিম্যানসিটিলিড স্পোর্টসহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছুটিতে আনন্দে নাচছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠানে ২১ দিন ছুটি

জুলাই ২৬, ২০২৬

একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

আরও এক মাস থাকার সুযোগ থাকলেও, বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি

জুলাই ২৬, ২০২৬

ভিনিসিয়াস জুনিয়রে চোখ আর্সেনালের

জুলাই ২৬, ২০২৬

পুরুষ খেলোয়াড়দের সংঘর্ষ থামাতে গিয়ে আহত নারী রেফারি

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT