ক্রিকেট

লাল বলে খেলার চর্চা কমে যাচ্ছে: সুজন

সংবাদ সম্মেলনে দুইজন বক্তা, microphones ও পেপার পজিশন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুইজন বক্তা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন, পেছনে চ্যানেল আই এর লোগো সহ ব্যানার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চট্টগ্রাম ও সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে বাংলাদেশের বাজে পারফরম্যান্সের পেছনে প্রস্তুতির ঘাটতির বিষয়টিকে সামনে আনলেন খালেদ মাহমুদ সুজন। টেস্টে বাংলাদেশ দল এখনও শক্তিশালী হয়ে উঠতে না পারার পেছনে লাল বলে খেলার চর্চার অভাবকেই দায়ী করলেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগের পর কিছুদিনের বিশ্রাম শেষে টেস্টের খেলোয়াড়দের নিয়ে দীর্ঘমেয়াদী ক্যাম্প শুরু হবে বলে জানান বিসিবির এই পরিচালক।

‘শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের কথা যদি বলেন আমি মনে করি পুরোপুরি অপ্রস্তুত একটা দল ছিল বাংলাদেশ। সাকসেস যে আসবে না এটা আমরা সবাই জানতাম। লাল বলের খেলা সহজ না, অনেক কঠিন। নিয়মিত লাল বলে বাংলাদেশে খেলা হয় না। আপনি যদি সারা বাংলাদেশ ঘোরেন দেখবেন যে সাদা বল, রঙিন পোশাকেই খেলা হচ্ছে। দেখবেন না সাদা পোশাক লাল বলে কোথাও খেলা হচ্ছে।’

‘লাল বলে খেলার যে চর্চা, সেটি কমে যাচ্ছে আস্তে আস্তে। সেখান থেকে দেখেন আমাদের বিপিএল চলছিল ওই অবস্থায় টেস্ট ম্যাচ খেলি। টেস্ট খেলোয়াড়রা তো তার আগে বিপিএল থেকে ডেকে প্রস্তুত করা দরকার ছিল। তারা তো লাল বলে প্রস্তুত হয়নি। আপনি যদি প্রস্ততি ছাড়া টেস্ট খেলেন ম্যাচ হারবেন এটাই স্বাভাবিক, সেটিই হয়েছে আসলে। টিম ম্যানেজমেন্টের এখানে আরও ফোকাস করা উচিত ছিল। রাজশাহী কিংবা বগুড়ায় দীর্ঘমেয়াদী একটা ক্যাম্প হতে পারে টেস্টের খেলোয়াড়দের নিয়ে। তাতে বাংলাদেশ দল সুফল পাবে।’

বিষয়:ক্যাম্প খালেদ মাহমুদ টেস্ট বাংলাদেশ-শ্রীলঙ্কা লাল বল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…