চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষেধাজ্ঞায় হাসারাঙ্গা, খেলতে পারবেন না টেস্ট, জরিমানা মেন্ডিসের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৫ অপরাহ্ণ ১৯, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

সাত মাসের অবসর ভেঙে বাংলাদেশের বিপক্ষে টেস্টে ফিরেছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার ভানিডু হাসারাঙ্গা। তাকেসহ দল ঘোষণার কয়েকঘণ্টা পর নিষেধাজ্ঞায় পড়েছেন ডানহাতি তারকা অলরাউন্ডার। খেলতে পারবেন না বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট। 

চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে লঙ্কার ওয়ানডে সিরিজ হারা ম্যাচে, সোমবার হাসারাঙ্গাকে আইসিসির কোড অব কন্ডাক্ট ফর প্লেয়ার এবং প্লেয়ার সাপোর্ট পার্সোনেলের অনুচ্ছেদ ২.৮ ধারা লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। এ ধারাটি ‘আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন একজন আম্পায়ারের সিদ্ধান্তে ভিন্নমত দেখানো’ প্রসঙ্গে।

ঘটনা ম্যাচের ৩৭তম ওভারের। প্রথম বলে মেহেদী মিরাজকে প্রমোদ মাদুশানের ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান। এরপর ব্যাটে নামা রিশাদ হোসেন প্রথম বলেই ছক্কা হাঁকান, পরের বলে লেগ বিফোরের আবেদন করলেও আম্পায়ার তানভীর আহমেদ সাড়া দেননি। রিভিউ নিয়েও রিশাদ বেঁচে গেলে ওভার শেষে হাসারাঙ্গা আম্পায়ারের হাত থেকে ক্যাপ কেড়ে নেন।

এ ঘটনায় ২৬ বর্ষী তারকার ম্যাচ ফির ৫০ শতাংশ কেটে নেয়া হয়েছে। একই সাথে তার নামের পাশে তিনটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। গত ২৪ মাসে এ নিয়ে তার নামের পাশে মোট ৮ ডিমেরিট পয়েন্ট যোগ হল।

গতমাসে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে আম্পায়ারকে ‘কটু কথা’ বলে জরিমানার মুখে পড়েছিলেন হাসারাঙ্গা। ডাম্বুলায় তৃতীয় টি-টুয়েন্টিতে তিনটি ডিমেরিট পয়েন্ট পাওয়ায় বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে খেলতে পারেননি।

হাসারাঙ্গা সবশেষ তিন ডিমেরিট পয়েন্ট যোগ করে মোট ৮ ডিমেরিট পয়েন্টের থ্রেশহোল্ড লঙ্ঘন করেছেন, যা আইসিসির ৭.৬ অনুচ্ছেদ অনুসারে চারটি নিষেধাজ্ঞা পয়েন্টে রূপান্তরিত হয়েছে। এ কারণে তিনি সমান দুটি টেস্ট অথবা চারটি করে ওয়ানডে অথবা টি-টুয়েন্টি খেলতে পারবেন না। এক্ষেত্রে যে ম্যাচ আগে আসবে সেটাতেই কার্যকর হবে নিষেধাজ্ঞা।

Reneta

লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিসও জরিমানার মুখে পড়েছেন। তাকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং তিনটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে। একই সাথে তার বিরুদ্ধে আইসিসির কোডের লেভেল ২ ভাঙার অভিযোগ আনা হয়েছে। যে ধারায় বলা হয়েছে, ‘হ্যান্ডশেকের সময় আম্পায়ারের সাথে দুর্বব্যহার করা’।

সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে আম্পায়ারের সাথে এমন ঘটনা ঘটান মেন্ডিস। তার বিরুদ্ধে ২.১৩ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।  মেন্ডিসের বিরুদ্ধে গত ২৪ মাসে এটাই প্রথম অভিযোগ। ফলে কোনো ম্যাচে নিষেধাজ্ঞায় পড়ছেন না। উভয়ই নিজেদের দোষ স্বীকার করে নেয়ায় শুনানির প্রয়োজন পড়েনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিআফগানিস্তানচট্টগ্রামডাম্বুলাবাংলাদেশমেন্ডিসলিড স্পোর্টসশ্রীলঙ্কাহাসারাঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘২৩ মাসে সংখ্যালঘুদের ওপর হামলার ৯১ শতাংশই অন্তর্বর্তী সরকারের আমলে’

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরানের হামলা স্থগিতে তেলের দামে পতন

জুলাই ২৭, ২০২৬

খাদ্য নিরাপত্তার ঝুঁকি এড়াতে করণীয়

জুলাই ২৭, ২০২৬

‘ইন্ডিয়ান আইডল ১৬’র ট্রফি জিতলেন জ্যোতির্ময়ী

জুলাই ২৭, ২০২৬
শ্বশুরবাড়ির পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী-শ্বশুর আটক

শ্বশুর বাড়ির পুকুরে মিললো পুলিশের এসআই’র মরদেহ, স্ত্রী-শ্বশুর আটক

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT