গাজীপুর

ইজতেমায় মাওলানা সাদকে চেয়ে স্মারকলিপি প্রদান

মাওলানা সাদকে স্মারকলিপি প্রদানরত ইজতেমা মুসল্লিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইজতেমায় মাওলানা সাদকে চেয়ে স্মারকলিপি প্রদান করছে মুসল্লিরা, ধর্মীয় আচার-অনুষ্ঠানের অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইজতেমা করার দাবিতে গাজীপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি দিয়েছেন সাদপন্থীরা।

আজ (২ ডিসেম্বর) সোমবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন সাদপন্থী তাবলীগের উলামা-কেরাম ও সাধারণ সাথীরা।

স্মারকলিপিতে বিশ্ব ইজতেমায় দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর উপস্থিতি নিশ্চিত ও ২০ থেকে ২৪ শে ডিসেম্বর ইজতেমা ময়দানে ৫ দিনের জোর ইজতেমা করার দাবি জানান তারা।

এসময় গাজীপুর জেলা সাদ অনুসারী শূরা সদস্য ডক্টর প্রফেসর আব্দুল হান্নান জানান, মাওলানা সাদ কান্ধলভীর সারা বিশ্বে ইজতেমা করছেন এবং তাকে তারা চান।

বিষয়:সাদপন্থী স্মারকলিপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…