চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারুণ্যের সুর, ছন্দে স্মরণীয় কনসার্ট

জালালি সেট ও পাকিস্তানি ইয়াং স্টানারস ও হাসান রহিমে কাঁপল ঢাকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৬ অপরাহ্ন ১৮, অক্টোবর ২০২৫
বিনোদন
A A

শিল্পের কোনো সীমানা নেই, সেটাই যেন শুক্রবার রাতে আরো একবার প্রমাণিত হলো ঢাকার সংগীত মঞ্চে! একই মঞ্চে নেচে উঠল বাংলাদেশ ও পাকিস্তানের তরুণ শিল্পীরা!

শুক্রবার বিকেলে রাজধানীতে আয়োজিত ‘কার্পে ডিয়েম: দ্য টেকওভার’ কনসার্টে পারফর্ম করেন জালালি সেট, হাসান রহিম ও ইয়াং স্টানারস।

রিশকা কানেক্টস ও ঢাকা ব্রডকাস্ট-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই কনসার্টে বিকেল থেকেই উপচে পড়ে দর্শক। সন্ধ্যা ছয়টায় শুরু হওয়া শোতে প্রথমেই মঞ্চে আসে ঢাকার জনপ্রিয় হিপ-হপ গ্রুপ জালালি সেট। তাদের শক্তিশালী র‍্যাপ ও বিটে শুরুতেই জমে ওঠে পরিবেশ।

পরবর্তীতে মঞ্চে আসেন পাকিস্তানি আরঅ্যান্ডবি শিল্পী হাসান রহিম। উইশেস, জুনা, মেমোরিস এবং জালিমার মতো জনপ্রিয় গানগুলোতে দর্শক গলা মিলিয়ে গাইতে থাকেন। এক পর্যায়ে তিনি মঞ্চ থেকে বলেন, “মাই গড, হোয়াট আ বিউটিফুল ভয়েস ইউ হ্যাভ, ঢাকা!”—আর তাতেই উৎসবে যুক্ত হয় বাড়তি উচ্ছ্বাস।

সবশেষে মঞ্চ কাঁপিয়ে দেন পাকিস্তানের জনপ্রিয় র‍্যাপ জুটি ইয়াং স্টানারস (তালহা আনজুম ও তালহা ইউনুস)। হার্টব্রেক কিড, হাসিন, ডিপার্চার লেন ও ফোর এএম করাচির গানে দর্শকরা মেতে ওঠেন উন্মাদনায়।

আধুনিক আলো, সাউন্ড ও স্টেজ ডিজাইনে পুরো আয়োজনটি পরিণত হয় এক অসাধারণ ভিজ্যুয়াল অভিজ্ঞতায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইয়াং স্টানারসকনসার্টকার্পে ডিয়েম: দ্য টেকওভারজালালি সেটপাকিস্তানলিড বিনোদনহাসান রহিম
শেয়ারTweetPin

সর্বশেষ

পরিবার পরিকল্পনার সাবেক ডিডি এরফান আলীর মৃত্যু

মার্চ ১১, ২০২৬

বৃহস্পতিবার রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা

মার্চ ১১, ২০২৬

টাইটানিকের ‘রোজ-জ্যাক’ ভঙ্গিতে ওয়াশিংটনে ট্রাম্প-এপস্টাইন

মার্চ ১১, ২০২৬
ছবি: অমর একুশে বইমেলায় প্রান্ত সাহার প্রথম গ্রন্থ ‘পুতুলনাট্য: ইতিহাস ও ঐতিহ্যের স্বকীয়তা অন্বেষণ

বইমেলায় প্রকাশিত হলো প্রান্ত সাহার প্রথম বই ‘পুতুলনাট্য’

মার্চ ১১, ২০২৬

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনার ওপর আইজিপির গুরুত্বারোপ

মার্চ ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT