চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেলবোর্নের জনপ্রিয় সেই পারিবারিক দুর্গোৎসব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১২ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০২৩
প্রবাস সংবাদ
A A

অস্ট্রেলিয়ার ভিকটোরিয়া রাজ্যের ব্যাকাশমার্সে রয়েছে চমৎকার এক বাঙালি-একান্নবর্তী পরিবার। এটি পাহাড়েঘেরা, পাহাড়চূড়ার ‘কৃষ্ণা কুটির’ এর কথা। চক্রবর্তীদের এ পরিবারটি এখনো এই প্রবাসেও মা-বাবা-ভাই-বোন নিয়ে পুরোনো দিনের এক সুখী যৌথ পরিবার।

এ বাড়ির ‘মা’ কৃষ্ণা চক্রবর্তী, ‘বাবা’ অজয় চক্রবর্তী, পুত্র সানি সঞ্জয়, পুত্রবঁধু উর্মি ভট্যাচার্য, কন্যা ইতিকা ইতু, জামাতা চন্দন চক্রবর্তী আর তাদের কিছু বন্ধু বান্ধব মিলেই আজ থেকে ৯ বছর আগে প্রথম শুরু করেন এক ঘরোয়া দূর্গা পূজা।

সেই প্রথম বছরেই তিথি-নক্ষত্র মেনে, দেশ থেকে পুরোহিত এনে, নিয়ম নিষ্ঠায় করেন পূজা-পালন। আন্তরিক আতিথেয়তায়, সুষ্ঠু সাংস্কৃতিক আবহে ‘কৃষ্ণা কুটির’ এর এই আয়োজন সকলকে এক ঝলকে নিয়ে যায় অন্যরকম এক উৎসবের আলোকছটায়!

সেই শুরু! তারা ভেবেছিলেন বছর তিনেক এ ঘরোয়া আয়োজন চালিয়ে যাবেন। কিন্তু না; আর থামতে পারেননি। কয়েক বছর আগে বাড়ি পরিবর্তনে মেলবোর্নের মূল শহর থেকে অনেকখানি দূরে চলে এলেও, মানুষের ভালোবাসা তাদেরকে সকলের কাছেই রেখেছে। প্রতি বছর শারদীয় পূজা এলে, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের ঢল নামে কৃষ্ণা কুটিরে। প্রতি বছর শ’ খানিক মানুষ যেন আরও বাড়ছে এ আয়োজনে।

উপস্থিত আমন্ত্রিত অতিথিদেরকে জিজ্ঞাসা করলে জানা যায়, এখানে আসতে তাদের ভালো লাগে কারণ শৈশবের ‘বাড়ির পূজা’র অনুভূতিটুকু এই উৎসবে ফিরে পান। ঘরোয়া আয়োজনে গানবাজনা, মিষ্টি মধুর খানাপিনা তো আছেই; সাথে বাড়তি পাওনা হিসেবে থাকে দেশী আড্ডা!

Reneta

প্রবাসীর দূর্গাপূজা মানেই বিশাল কোনো হলরুম ভাড়া করে, মণ্ডপ বানিয়ে ৩০০ থেকে ৪০০ মানুষের আনন্দ-যজ্ঞের আয়োজন। দেশে পাড়ার মন্দিরে মন্দিরে আয়োজিত পুজা’র সাথে এর কিছুটা মিল পাওয়া যায়। প্রবাসের মাটিতে এটুকুও কিন্তু কম কিছু নয়! তবু আবেগী মানুষের মন পড়ে থাকে, বনেদি ধারায় পালিত সেই ‘বাড়ির পুজোয়’।

বাড়ির নিজস্ব পূজামণ্ডপে, দেশীয় আবহে, শয়ে শয়ে মানুষকে পূজোৎসবের অংশ করে ‘কৃষ্ণা কুটির’ এর এ উদ্যোগ তাই হয়ে উঠছে ব্যতিক্রমী এক মিলনমেলার আয়োজন। এ ক’বছরেরই চক্রবর্তী পরিবারের পারিবারিক আয়োজনটি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে ধর্ম-বর্ণ নির্বিশেষে মেলবোর্ন-প্রবাসী অনেকেই সমস্বরে বলে ওঠেন ‘আসছে বছর আবার হবে!’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেলবোর্নমেলবোর্নের জনপ্রিয় পারিবারিক দুর্গোৎসব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশের ইতিহাসে বৃহৎ শিক্ষা বাজেট ঘোষণা

জুন ১১, ২০২৬

নতুন মোবাইল সিমের ওপর ৩০০ টাকার কর প্রত্যাহারের প্রস্তাব

জুন ১১, ২০২৬

বাজেট ঘাটতি ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা

জুন ১১, ২০২৬
ছবি: এআই

ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের জন্য ভ্যাট অব্যাহতি বহাল

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরে বৃষ্টি উপেক্ষা করে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT