চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেনো রিজওয়ান, জানালেন পাকিস্তান অধিনায়ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৭ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

মেলবোর্নে শুরু হতে চলা বক্সিং ডে টেস্টের আগে আলোচনায় পাকিস্তানের দুই উইকেটরক্ষক-ব্যাটার সরফরাজ আহমেদ ও মোহাম্মদ রিজওয়ান। অজিদের বিপক্ষে পার্থ টেস্ট হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে পাকিস্তান একাদশে জায়গা পেতে চলেছেন রিজওয়ান। তবে সরফরাজের বদলে কেনো রিজওয়ানকে দলে আনা হল তা নিয়ে তোলপাড়, ব্যাখ্যাও দিলেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের আগেরদিন ১২ সদস্যের দল দিয়েছে পাকিস্তান। চোটের কারণে বাদ পড়েছেন পেসার খুররম শেহজাদ, স্পিনার আবরার আহমেদ ও নোমান আলী। বাদ পড়েছেন সরফরাজ ও ফাহিম আশরাফ।

বক্সিং ডে টেস্টের আগে মূল আলোচনা সরফরাজের বাদ পড়া নিয়েই। এক সিরিজ আগে টেস্টে অসাধারণ প্রত্যাবর্তন হয়েছিল সরফরাজ আহমেদের। সুযোগ পেয়েছিলেন মূলত রিজওয়ানের টানা ব্যর্থতায়। এবার সেই বাস্তবতাও বদলে গেল।

পার্থে দুই ইনিংসে সরফরাজের ব্যাটে আসে ৪ ও ৩ রান। কিপিংয়েও ছন্দহীন ছিলেন এ ৩৬ বর্ষী। আলাদা করে বলতে গেলে, মিচেল স্টার্কের গতির সামনে বেশ ভুগতে দেখা গেছে। বিষয়টি পরিষ্কার যে, পারফরম্যান্সের জন্যই বাদ পড়েছেন সরফরাজ।

রিজওয়ানের দলে ফেরা প্রসঙ্গে অধিনায়ক শান বলেছেন, ‘আমাদের মনে হয় রিজওয়ান প্রস্তুত আর চাঙা হতে সরফরাজকে আমরা একটা বিরতি দিতে পারি। এটি আসলে কন্ডিশন এবং প্রত্যেক খেলোয়াড়ের কাছ থেকে কী পাবো, ওসবের উপর ভিত্তি করে নেয়া কৌশলগত একটি সিদ্ধান্ত।’

‘রিজওয়ান মাত্রই বিশ্বকাপ শেষ করে এসেছেন, অনেক সাদা বলের ক্রিকেট খেলেছেন। নিউজিল্যান্ড সিরিজে সরফরাজ দায়িত্ব নেয়ার পর থেকে রিজওয়ানের একটা বিরতি পড়েছে লাল বলে। সরফরাজের পারফরম্যান্স দুর্দান্ত ছিল আর রিজওয়ান লাল বলে খুব একটা খেলেননি। ফলে এখানে একটা কৌশলগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Reneta

অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট পারফরম্যান্সে সরফরাজের চেয়ে তুলনামূলক এগিয়ে রিজওয়ান। ২৯.৮৭ গড়ে সরফরাজের রান ২৩৯ রান। রিজওয়ানের রান ১৭৭, গড় ৪৪.২৫। শান বলেছেন, ‘আমার হাতে যদি সুযোগ থাকত, তাহলে দুজনকেই খেলাতাম, কিন্তু সেটি তো আর সম্ভব নয়। এখন আমাদের মনে হচ্ছে রিজওয়ান প্রস্তুত।’

পাকিস্তান দল: শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, আঘা সালমান, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী, মির হামজা, আমের জামাল ও সাজিদ খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্টপাকিস্তানবক্সিং ডেমেলবোর্ন টেস্টরিজওয়ানলিড স্পোর্টসশান মাসুদসরফরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পিকার দেশে ফিরলেই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি

জুলাই ২৩, ২০২৬

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণপত্র

জুলাই ২৩, ২০২৬

জুলাই মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার দেখানো হলো মোজাফফরকে

জুলাই ২৩, ২০২৬

দিল্লিতে সাংবাদিকদের ঘিরে ‘গোদি মিডিয়া’ স্লোগান

জুলাই ২৩, ২০২৬

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT