চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেলবোর্নে ভারত-পাকিস্তান টেস্ট আয়োজনের পরিকল্পনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

রাজনৈতিক অস্থিরতার কারণে ২০০৭ সালের পর আর কখনোই টেস্ট ম্যাচে মুখোমুখি হয়নি ভারত ও পাকিস্তান। ২০১৩ সাল থেকে বিশ্বকাপ ও এশিয়া কাপের বাইরে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিপাক্ষিক সিরিজে তারা একে অপরের বিপক্ষে খেলেনি।

সাদা পোশাকের ক্রিকেটে বহু বছর পর আবারো চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের লড়াই দেখার সম্ভাবনা দেখা দিয়েছে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি টেস্ট ম্যাচ আয়োজন নিয়ে চলছে আলোচনা। বিষয়টি খতিয়ে দেখতে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে অনানুষ্ঠানিক প্রস্তাব রেখেছে মেলবোর্ন ক্রিকেট ক্লাব এবং ভিক্টোরিয়া রাজ্য সরকার।

মেলবোর্ন ক্রিকেট ক্লাবের প্রধান নির্বাহী স্টুয়ার্ট ফক্স রেডিও সাক্ষাৎকারে বলেন, ‘এমসিজিতে (ভারত-পাকিস্তানের) টানা তিনটি টেস্ট আয়োজন করতে পারা অবশ্যই দারুণ ব্যাপার হবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনা করেছি, বিষয়টা নিয়ে জানতে চেয়েছি। আমি জানি ভিক্টোরিয়া রাজ্য সরকারও আলোচনায় যুক্ত রয়েছে। আবার ব্যস্ত সময়সূচির মধ্যে এমন আয়োজন করাটা সত্যিই অত্যন্ত জটিল তা আমি বুঝতে পারছি। এটা সম্ভবত বড় চ্যালেঞ্জ।’

‘আশা করি, ক্রিকেট অস্ট্রেলিয়া ব্যাপারটিকে আইসিসি পর্যন্ত নেবে এবং চেষ্টা চালিয়ে যাবে। যখন দেখবেন বিশ্বের কিছু স্টেডিয়াম খালি থাকে, তখন এখানে গ্যালারি পূর্ণ থাকবে এবং দারুণ পরিবেশে খেলা উপভোগ করা যাবে।’

গত টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে মেলবোর্নে যে আবহ ছিল, তা এমসিজি কর্তৃপক্ষকেও বিস্মিত করেছিল। সেই ঘটনার স্মৃতিচারণ করে ফক্স বলেন, ‘আমি এমসিজিতে এমন কিছু দেখিনি, যে ভারত-পাকিস্তান খেলা নেতিবাচক কিছু ছিল। প্রতিটি বলের পরে প্রতিক্রিয়া ছিল অভূতপূর্ব। পরিবারসহ সবাই এমনকি শিশুসহ সবাই ম্যাচটি উপভোগ করেছে।’

আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী ২০২৩-২০২৭ সাল পর্যন্ত এই দুই দলের কোনো দ্বিপাক্ষিক সিরিজ নেই। বরং সামনের বছর পাকিস্তানে হতে যাওয়া এশিয়া কাপ ও ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে দল দুটির ভ্রমণ করা নিয়ে অনিশ্চয়তা আছে। দুই দেশের এমন উত্তেজনাপূর্ণ সম্পর্কের মাঝে তাই ভারত ও পাকিস্তানের বোর্ডের একমত হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র।

Reneta

‘দুই দেশের সম্মত হওয়ার উপর বিষয়টি নির্ভর করবে। যদি নিরপেক্ষ ভেন্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে টেস্ট হলে আমরা অবশ্যই অস্ট্রেলিয়ায় এটি আয়োজনে আগ্রহী হবো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমসিজিক্রিকেট অস্ট্রেলিয়াভারত-পাকিস্তান টেস্টমেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডলিড স্পোর্টসসিএ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দীর্ঘ প্রতীক্ষার পর মেট্রোরেল ভ্রমণের অনুভূতি

পরবর্তী

১৪ দিনে বিলিয়ন ছাড়ালো ‘অ্যাভাটার: ২’-এর আয়!

পরবর্তী

১৪ দিনে বিলিয়ন ছাড়ালো ‘অ্যাভাটার: ২’-এর আয়!

নাগরিক সংগঠনগুলোর বৈশ্বিক স্থায়িত্বশীলতা সূচকে সংকুচিত বাংলাদেশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT