চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটেনের রাণীর অভিজাত পোশাকের সঙ্গে মেলানিয়ার ফ্যাশন কূটনীতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৩ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২৫
আন্তর্জাতিক
A A
ব্রিটেনের রাণী ও মেলানিয়ার ফ্যাশন কূটনীতি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের যুক্তরাজ্য সফরে দেখা গেছে ফ্যাশনের নান্দনিক সংমিশ্রণ। ব্রিটেনে রাষ্ট্রীয় সফর মানেই শুধু বৈঠক আর আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং রাজপরিবার ও অতিথিদের পোশাকও দেখার মতো ব্যাপার।

মেলানিয়া যুক্তরাজ্য সফরের প্রথম দিন (১৭ সেপ্টেম্বর) সরকারি বাসভবন উইনফিল্ড হাউসে ক্যাসেলে হাজির হন চওড়া-প্রান্তের বেগুনি টুপি ও ডিওরের গাঢ় ধূসর স্যুট পরে।

ব্রিটেনের রাণী ও মেলানিয়ার ফ্যাশন কূটনীতি নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ স্টাইলিস্ট মারিয়ান কওয়ের মতে, টুপিটি শুধু ফ্যাশনের জন্য নয়, বরং ইঙ্গিত করছে যে মেলানিয়া স্পটলাইট স্বামীর উপরই রাখতে চাইছেন। এমনকি টুপির রঙ মেলানো হয়েছে ট্রাম্পের টাইয়ের সঙ্গে, যা তার রাজনৈতিক সমর্থনের প্রতীক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Banglabid

এরপর তিনি পরেন বারবারির ক্লাসিক ট্রেঞ্চ কোট, যেটিকে ব্রিটিশ ফ্যাশনের প্রতীক হিসেবে ধরা হয়। নিউইয়র্ক টাইমসের ফ্যাশন সমালোচক ভ্যানেসা ফ্রিডম্যান একে ‘সার্টোরিয়াল ডিপ্লোমেসি’ বা পোশাকের মাধ্যমে কূটনৈতিক বার্তা পাঠানো বলে অভিহিত করেছেন।

অপরদিকে, যুক্তরাজ্যের রাণী ক্যামিলা পরেছেন ফিওনা ক্লেয়ারের ডিজাইন করা উজ্জ্বল নীল পোশাক, সঙ্গে ফিলিপ ট্রেসির টুপি ও নীলকান্তমণি–হীরের ব্রোচ। এদিকে, প্রিন্সেস অব ওয়েলস কেট হাজির হন এমিলিয়া উইকস্টেডের বারগান্ডি রঙের পোশাক ও মানানসই টুপিতে। তার কাঁধে ছিল পালকের আকৃতির ব্রোচ।

কেটের পোশাকের রঙ মিলে গেছে প্রিন্স উইলিয়ামের টাইয়ের সঙ্গে। বিশ্লেষকদের মতে, দম্পতির এই মিলিত সাজ একে অপরের প্রতি সমর্থন ও একাত্মতার প্রতীক।

Reneta

রাণী ও কেটের নীল–লাল পোশাকের সমন্বয় যুক্তরাষ্ট্রের পতাকার রঙের প্রতীক বলেও মনে করছেন বিশ্লেষক ভিক্টোরিয়া মারফি। তার কথায়, এটি স্পষ্টতই সমন্বিত কূটনৈতিক পোশাক, যা শক্তিশালী বার্তা দিচ্ছে।

সব মিলিয়ে, ট্রাম্প দম্পতির এই সফরে যেমন রাজনীতি ও অর্থনীতি আলোচনায়, তেমনি পোশাক ও সাজসজ্জাও সমানভাবে কূটনৈতিক তাৎপর্য বহন করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পোষাকের কূটনীতিফ্যাশন কূটনীতিমেলানিয়ার টুপিসার্টোরিয়াল ডিপ্লোমেসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সালমানের সঙ্গে বিচ্ছেদের মাশুল, বলিউড ‘একঘরে’ করেছিল ঐশ্বরিয়াকে!

পরবর্তী

‘পুরুষ হিসেবে জন্মেছেন’ বিতর্কে আইনি লড়াইয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের স্ত্রী

পরবর্তী
ফ্রান্সের প্রেসিডেন্টের স্ত্রী ও স্বামী একসঙ্গে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পুরুষ হিসেবে জন্মেছেন' বিতর্কে আইনি লড়াইয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের স্ত্রী

ছেলে শিশু জলকেলিতে আনন্দ উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে 'মস্তিষ্ক খাওয়া' অ্যামিবা রোগের আতঙ্ক!

সর্বশেষ

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬

হবিগঞ্জসহ দশ জেলায় আন্তর্জাতিক স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT