চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আর একবার বাংলাদেশের সিনেমার চমক দেখাতে চাই’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৬ অপরাহ্ণ ০৭, জুন ২০২২
বিনোদন
A A

চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘হাওয়া’। ২০২১ সালে মুক্তির কথা থাকলেও পিছিয়ে চলতি বছরে মুক্তি চূড়ান্ত করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত হলো মেজবাউর রহমান পরিচালিত তারকাবহুল এই সিনেমার ট্রেলার। 

প্রায় আড়াই মিনিটের এই ট্রেলারে গভীর সমুদ্রে জলের সঙ্গে মিশে যাওয়া জেলেদের গল্পই উঠে এসেছে। মাছ ধরার ট্রলারকে কেন্দ্র করে গড়ে উঠেছে ‘হাওয়া’র কাহিনি। অন্তত ট্রেলারে এমনই আভাস। যেখানে হঠাৎ আগমন ঘটে এক রহস্যময় নারীর!

‘হাওয়া’র মধ্য দিয়ে সিনেমা নির্মাণে পা রাখতে যাচ্ছেন মেজবাউর রহমান সুমন। তারই কাহিনি এবং সংলাপে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন জাহিন ফারুক আমিন, সুকর্ণ সাহেদ ধীমান ও সুমন নিজে। ছবিটির চিত্রগ্রাহক ‘মনপুরা’ খ্যাত কামরুল হাসান খসরু, সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী। আর ছবিটি প্রযোজনা করেছে সান মিউজিক এন্ড মোশন পিকচার্স লি.।

Banglabid

তারকাবহুল সিনেমার ট্রেলারে ভিন্ন ভিন্ন লুকে দেখা গেছে চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সোহেল রানা ও নাজিফা তুষিকে। ট্রেলারটি শেয়ার করে এদিন চঞ্চল চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, “আমরা আপনাদের আর একবার বাংলাদেশের সিনেমার চমক দেখাতে চাই এবং দেখতে চাই। ‘হাওয়া’ বাংলাদেশের সিনেমাকে বিশ্ব মানচিত্রে আর এক ধাপ এগিয়ে  নিয়ে যাবে বলে আশা করি।”

শুধু চঞ্চল চৌধুরী ই নয়, ‘হাওয়া’র ট্রেলার প্রকাশের সঙ্গে সঙ্গেই সিনেমাপ্রেমী সাধারণ দর্শকেরাও মজেছেন এর প্রশংসায়। সকলেই বলছেন, চলতি বছরে প্রেক্ষাগৃহে আবারও বড় চমক দেখাতে পারে এই ছবিটি।

২০১৯ সালের শেষ দিকে হয়েছে ‘হাওয়া’র শুটিং। বঙ্গোপসাগরের একেবারে মধ্যখানে সেন্টমার্টিন দ্বীপে ছিলো শুটিং লোকেশন। টানা প্রায় মাস খানেক হয়েছে শুটিং। তার আগে দীর্ঘ সময় নিয়ে হয়েছে গ্রুমিং। এই ছবির শুটিংয়ের সময়ই পুরো বহর নিয়ে মাঝ সাগরে নির্মাতাকে মুখোমুখি হতে হয়েছিলো ঘূর্ণিঝড় বুলবুলের! তারপর করোনা মহামারীর কারণে দীর্ঘদিন ঝুলে ছিলো। তবে আসছে ঈদের ঠিক পর পরই দর্শক বড় পর্দায় ‘হাওয়া’ দেখতে পারবেন বলে আশ্বাস দিয়েছেন সুমন।

Reneta

প্রথম চলচ্চিত্র হলেও ছোট পর্দায় প্রতিষ্ঠিত নির্মাতাদের একজন মেজবাউর রহমান সুমন। ২০০৬ সালে তার নির্মিত প্রথম নাটক ‘দক্ষিণের জানালাটা খোলা, আলো আসে-আলো ফিরে যায়’ প্রশংসিত হয়েছিল দর্শকমহলে। এরপর তিনি ‘তারপরও আঙ্গুরলতা নন্দকে ভালোবাসে’, ‘পারুলের দিন’,‘জ্যোৎস্না নদী ও রফিকের কিছু কল্পদৃশ’, ‘সুপারম্যান’, ‘কফি হাউজ’সহ বেশকিছু নাটক নির্মাণ করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চঞ্চল চৌধুরীট্রেলারনাজিফা তুষিমেজবাউর রহমান সুমনলিড বিনোদনশরিফুল রাজসিনেমাসোহেল রানাহাওয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

মানবিকে অর্ধেকের বেশি ফেল, বিজ্ঞানে ৮০ শতাংশের বেশি পাসের হার

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

সোলো ট্রাভেলিংয়ের নিরাপত্তা ও পরিকল্পনার ক্ষেত্রে যা জরুরি

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের প্রাথমিক পরিচয় প্রকাশ

আগস্ট ১০, ২০২৬
ছবি: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান (সংগৃহীত)।

ফেলের হার বাড়ার কারণ জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান

আগস্ট ১০, ২০২৬

হরমুজ খুললে পরমাণু ইস্যুতে ইরানকে ছাড় দেওয়ার সম্ভাবনা ট্রাম্পের

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT