চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেট বোলারকে স্পাইক জুতা কিনে দেবেন মিরাজ, টুকে নিলেন নম্বর

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৩:১১ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
নেট বোলার মিরাজ স্পাইক জুতা কিনে দেন, ছবি ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: নেটে ফরচুন বরিশালের ব্যাটাররা বেশ অস্বস্তিতে পড়েন উনিশ বছরের তরুণ সাঈদ আনোয়ারের লেগ স্পিন ভেলকিতে। নিখুঁত লাইন-লেন্থ, টার্ন আর গুগলিতে কোচদেরও নজর কেড়েছেন চাটগাঁওয়ের ছেলে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নতুন আউটারের পাশাপাশি তিনটি নেটে ঘুরে ঘুরে টানা আড়াই ঘণ্টা বোলিং করেন সাঈদ। চতুরাঙা ডি সিলভা, ইফতিখার আহমেদকে দিয়ে শুরু করেন। পরে মেহেদী হাসান মিরাজ থেকে শুরু করে সবাইকেই বোতলবন্দি করে রাখেন।

বরিশালের কোচ মিজানুর রহমান বাবুল ধারাবাহিকতা দেখে এগিয়ে আসেন। উৎসাহ দেন সাইদকে। বলেন, ‘লাভলি।’

Banglabid

পরে বয়স জানতে চান। বয়সভিত্তিক দলের নির্বাচক ও ফরচুন বরিশালের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপনের সঙ্গে কথা বলেন। দলটির মেন্টর নাজমুল আবেদীন ফাহিম অনুশীলন শেষে আলাদা করে কথা বলেন সাইদের সঙ্গে। বোলিং নিয়েই শুধু ফোকাস রাখার পরামর্শ দেন তিনি।

কোচ মিজানুর চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ব্রিলিয়ান্ট বোলিং। চার দিন ধরে নেটে বল করছে, একটা বলও শর্ট পড়েনি। বয়সভিত্তিক দলের নির্বাচক শিপনের সঙ্গে এটা নিয়েই কথা হল। ওকে নজরে রাখা হবে।’মিরাজের স্পাইক জুতা কিনে দেওয়ার জন্য প্রস্তুত ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

যদিও সাঈদ জানালেন বয়সভিত্তিক দলে খেলার সুযোগ নেই। মেডিকেলে দেখা গেছে বয়স ১৮ পেরিয়ে গেছে। এ কারণে মেডিকেলে বাদ পড়েছিলেন।

Reneta

মিরাজ ব্যাটিং করার সময়ই সাঈদের পায়ে দেখেন রাবার স্পাইক। স্টিলের স্পাইক নেই জেনে অনুশীলনের পর মোবাইল নম্বর টুকে নেন। পরে সাঈদকে স্টিলের স্পাইক জুতো কিনে দেবেন মিরাজ।

বরিশাল টিম অনুশীলন করে চলে যাওয়ার পর চ্যানেল আই অনলাইনকে সাঈদ বলেন, ‘অনেকবেশি পরিশ্রমের কারণে লেন্থ ঠিক রাখতে পেরেছি। আমাকে যারা চেনেন তারা জানেন কতটা পরিশ্রম আমি করি। নেটে সবাই ভালো বলেছেন। কোচেরা, ইফতেখার ভাই থেকে শুরু করে সবাই উৎসাহ যুগিয়েছেন।’

সাঈদের প্রিয় লেগ স্পিনারদের মধ্যে অন্যতম হাসারাঙা, আদিল রশিদ। তবে কাউকে অনুসরণ করেন না। করেন নিজের মতোই বোলিং। সাঈদ এখন মিরাজের ফোনের অপেক্ষায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফরচুন বরিশালবিপিএলমিরাজলিড স্পোর্টসসাঈদস্পোর্টস বিশেষ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পরকীয়ার জেরে গৃহবধূকে হত্যা, ২ জনের যাবজ্জীবন

পরবর্তী

যে কারণে ঝরে যাচ্ছে চুল, পাঁচটি পানীয়তে সমাধান

পরবর্তী
চুল পড়া বন্ধ করতে ব্রাশের মাধ্যমে তেল ও পুষ্টি প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে ঝরে যাচ্ছে চুল, পাঁচটি পানীয়তে সমাধান

হাজী সেলিম জামিনে মুক্ত, রাজনৈতিক নেতাদের সঙ্গে উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

হাজী সেলিম জামিনে মুক্ত

সর্বশেষ

জিততে এসেছি, দেখা যাক কী হয়: শরিফুল

আগস্ট ১৯, ২০২৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন, ছবি: সংগৃহীত।

বাংলাদেশের গণমাধ্যম আগের যেকোনো সময়ের চেয়ে স্বাধীন: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে আগুন: বিশেষ তদন্ত দল গঠন

আগস্ট ১৯, ২০২৬
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ, ছবি: সংগৃহীত।

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT