সফররত মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছে। সকালে গুলশান কার্যালয়ে বৈঠক শেষে বিএনপি নেতারা জানিয়েছেন, বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে তারা মার্কিন প্রতিনিধি দলকে বলেছেন। সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিসহ সার্বিক পরিস্থিতি মার্কিন প্রতিনিধি দলের কাছে তুলে ধরেছে বিএনপি।






