বাংলাদেশ

পুলিশের সিটিটিসি প্রধানের সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত

পুলিশের সিটিটিসি প্রধানের সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাতের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের সিটিটিসি প্রধান ও মার্কিন দূতসহ অন্যান্য কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাতের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামানের সাথে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস সৌজন্য সাক্ষাত করেছেন।

আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) সিটিটিসি কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।

এই সাক্ষাতের মাধ্যমে বৈশ্বিক সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এবং সাইবার হুমকি মোকাবেলায় সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাতের আগে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ডিবি কম্পাউন্ডে সিটিটিসির বিভিন্ন টিমের কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় সিটিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিষয়:পিটার হাস মার্কিন রাষ্ট্রদূত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…