চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ম উপদেষ্টার সাথে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সাথে  সাক্ষাত করেছেন ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) হেলেন লাফেভ।

আজ মঙ্গলবার সচিবালয়ে ধর্ম উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাতে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন।

ধর্ম উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ। আগামীদিনে দু’দেশের এই সম্পর্ক আরো নিবিড় হবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া, তিনি বাংলাদেশের উন্নয়নে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা কামনা করেন।

রোহিঙ্গা পুনর্বাসন সংক্রান্ত ধর্ম উপদেষ্টার এক প্রশ্নের জবাবে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জানান, বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় ২০ হাজার রোহিঙ্গা বসবাস করছে যাদের অনেকেই সেদেশের বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা লাভ করছে। তিনি আরো জানান, বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশের পর থেকেই তাদের খাদ্য, চিকিৎসা, স্যানিটেশনসহ প্রভৃতি বিষয়ে যুক্তরাষ্ট্র সহায়তা করে আসছে। এছাড়া, অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ড রোহিঙ্গাদের পুনর্বাসনের বিষয়েও যুক্তরাষ্ট্র কাজ করে যাচ্ছে। তিনি বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিজ মাতৃভূমি মায়ানমারে প্রত্যাবর্তনের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের সহযোগিতার বিষয়ে উপদেষ্টাকে আশ্বস্ত করেন।

ধর্ম উপদেষ্টা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা ও সুদৃঢ় করতে তাঁর মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি ও পদক্ষেপ সম্পর্কে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে অবহিত করেন। এছাড়া, সম্প্রতি অনুষ্ঠিত হিন্দু ধর্মাবলম্বীদের দূর্গোৎসবকে ঘিরে ধর্ম মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপসমূহ সম্পর্কেও তাঁকে বিস্তারিত জানান।

মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ধর্ম মন্ত্রণালয়ের সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতাসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন।

Reneta

এ বৈঠকে ধর্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার, মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অফিসার অ্যান ডউরটি ও শ্রম বিষয়ক কর্মকর্তা জেমস এ স্টুয়ার্ট উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেমের ফাঁদে মার্কিন প্রবাসীর অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ, মামলা হাইকোর্টে

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT