বাংলাদেশ

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাৎ

রাষ্ট্রপতি ও প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাৎকার, বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি ও প্রধান নির্বাচন কমিশনারের মধ্যে বৈঠক, উভয়পক্ষের প্রতিনিধিরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আজ মঙ্গলবার ৬ ফেব্রুয়ারি বঙ্গভবনে সাক্ষাতের সময় সিইসি কমিশনের সার্বিক কার্যক্রম, বিশেষ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধান নির্বাচন কমিশনার।

সুষ্ঠু নির্বাচন পরিচালনায় সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করায় রাষ্ট্রপতি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতি বলেন, নির্বাচন কমিশনের নেতৃত্ব এবং নির্বাহী বিভাগের সার্বিক সহযোগিতার ফলে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও নির্বাচন কমিশন স্থানীয় সরকারসহ বিভিন্ন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দরভাবে করতে সক্ষম হবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।

বিষয়:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সিইসি কাজী হাবিবুল আউয়াল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…