নির্বাচন কমিশনের সাথে বৈঠক করছেন ওআইসিভুক্ত বিভিন্ন দেশের ঢাকার মিশন প্রধানরা। আজ সোমবার (১৭ মার্চ) বেলা ১১টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়েছে।
বৈঠকে উন্নয়ন সহযোগিদের কাছে আগামী নির্বাচনে নিজেদের প্রস্তুতি নিয়ে আলোচনার করবে ইসি। আগামী নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নির্বাচন কমিশনের সাথে বৈঠক করছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।
এর ধারাবাহিকতায় সিইসির সাথে বৈঠক করেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।







