বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো সিজফ্রিয়েড রেঙ্গলির সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৫ নভেম্বর দুপুরে এই বৈঠকে অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা বাংলাদেশ ও সুইজারল্যান্ড এর অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। এ সময় বাংলাদেশের গণতন্ত্রকে অর্থবহ করার বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সাথে স্থান পায়।
বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল এড. এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি জনাব মতিউর রহমান আকন্দ এবং সুইস দূতাবাসের পক্ষ থেকে ডেপুটি হেড অব মিশন মিসেস কোরিনি হেঙ্কোজ পিগনানি উপস্থিত ছিলেন।







