চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুতিনকে গ্রেপ্তার করা হলে কি হবে বললেন মেদভেদেভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩২ অপরাহ্ণ ২৪, মার্চ ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
পুতিনের মুখে সানগ্লাস পরা ছবি, আন্তর্জাতিক নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেপ্তারের চেষ্টা করা হলে তা হবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল বলে সতর্ক করেছেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। গতকাল বৃহস্পতিবার তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা পরোয়ানা অনুযায়ী পুতিনকে কোন দেশে গ্রেপ্তার করা হলে তা হবে সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল।

গত শুক্রবার আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পুতিনের বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আইসিসি গ্রেপ্তারি পরোয়ানায় বলা হয়, ইউক্রেন থেকে শত শত শিশুকে বেআইনিভাবে উদ্ধাস্তু করে রাশিয়ায় নিয়ে পুতিন যুদ্ধাপরাধ করেছেন।

এর প্রতিক্রিয়ায় টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিও বার্তায় মেদভেদেভ বলেন, ‘যদিও এ পরিস্থিতি কখনো কল্পনায়ও আনা যায় না, এরপরও মনে করুন, পারমাণবিক রাষ্ট্রের বর্তমান প্রধান কোনো দেশে গেছেন। ধরা যাক তিনি জার্মানিতে গেছেন এবং গ্রেপ্তার হয়েছেন। এতে কী হবে? এটি হবে রুশ ফেডারেশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। এ ক্ষেত্রে আমাদের সব সরঞ্জাম, সব ক্ষেপণাস্ত্র বুন্দেসতাগ থেকে শুরু করে চ্যান্সেলরের কার্যালয়ের দিকে নিক্ষেপ করা হবে।’

Banglabid

ক্রেমলিন বলছে, পুতিনের বিরুদ্ধে আইসিসির জারি করা গ্রেপ্তারি পরোয়ানা একটি পক্ষপাতমূলক সিদ্ধান্ত। রাশিয়ার কাছে এর কোনো গুরুত্ব নেই।
মেদভেদেভ বলেন, ‘ইউক্রেন রাশিয়ার অংশ। আধুনিক জামানার বেশির ভাগ সময় ইউক্রেন রুশ সাম্রাজ্যের অংশ ছিল। ১৯৯১ সালের পর রাশিয়া ইউক্রেনের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয় এবং ১৯৯৪ সালে বুদাপেস্ট স্মারক মতে সীমানার অনুমোদন দেয়।’

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ অভিযান শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এটিই সবচেয়ে ভয়াবহ সংঘাতের ঘটনা বলে উল্লেখ করছেন বিশেষজ্ঞরা। ১৯৬২ সালে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পর মস্কো ও পশ্চিমা বিশ্বের মধ্যে এটি সবচেয়ে বড় সংঘাতের ঘটনা।

মেদভেদেভ বলেন, পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার সম্পর্ক সম্ভবত সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে।

Reneta

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভ বর্তমানে দেশটির নিরাপত্তা পরিষদের উপচেয়ারম্যান পদে রয়েছেন। তিনি ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিগ্রেপ্তারি পরোয়ানাজার্মানিভ্লাদিমির পুতিনমেদভেদেভরাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT