চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণমাধ্যমের সংস্কার কাজ কিভাবে হবে তা গণমাধ্যমই বলবে: উপদেষ্টা নাহিদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৫ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
গণমাধ্যমের সংস্কার নিয়ে আলোচনা ও উপস্থাপনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মত প্রকাশের স্বাধীনতার জায়গা থেকে সংবাদমাধ্যমকে নতুনভাবে দেখতে চাই, এর জন্য সংস্কারের কাজ হাতে নেওয়া হয়েছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, তবে গণমাধ্যমের সংস্কার কাজ কীভাবে হতে পারে তা গণমাধ্যমের কাছ থেকেই শুনতে চাই।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশের (পিআইবি) অডিটোরিয়ামে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ২০২৪-২৫ অর্থবছরের অনুদান চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, দায়িত্ববোধ থেকেই সাংবাদিক ও তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। প্রথম পর্যায়ে ৩৫০ সাংবাদিকের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

তিনি বলেন, মিডিয়াতে অনেক কালাকানুন আছে, পর্যায়ক্রমে আমরা সেই কালাকানুনগুলো বাতিলের চেষ্টা করছি। ইতোমধ্যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিলের বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে। আমরা যেমন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ চাই, ঠিক তেমনি ফ্যাসিবাদমুক্ত মিডিয়াও চাই।

উপদেষ্টা বলেন, সরকারের গঠনমূলক সমালোচনা করবে গণমাধ্যম, গত ১৫ বছরে তা দেখা যায়নি। তবে যারা অনুগত থেকে কাজ করেছেন, তারা পুরো গণমাধ্যমের প্রতিনিধিত্ব করে না।

তিনি বলেন, কোন সাংবাদিককে হয়রানি করা হবে না এর জন্য কমিটি করা হয়েছে। কোন সাংবাদিক যদি মনে করেন তাকে হয়রানি করা হচ্ছে তাকে সহায়তা করা হবে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন।

Reneta

ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ গড়তে হলে ফ্যাস্টিসমুক্ত গণমাধ্যম চাই বলেও উল্লেখ করে তিনি বলেন, তবে কোন গণমাধ্যম বা প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করতে চাই না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপদেষ্টা নাহিদগণমাধ্যমের সংস্কারচেক বিতরণ অনুষ্ঠানসাংবাদিক কল্যাণ ট্রাস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল

আগস্ট ৭, ২০২৬

ঘুষের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গোপনে কর্মস্থল ছাড়লেন বন কর্মকর্তা

আগস্ট ৭, ২০২৬

এআই কি সত্যিই ‘ভাবে’ বা ‘বোঝে’? সতর্ক থাকার পরামর্শ গবেষকদের

আগস্ট ৭, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে ঘরে ও বাইরে করণীয়

আগস্ট ৭, ২০২৬
ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে ডা. শফিকুর রহমান এমপি

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকার দেরি করছে কেন, জামায়াত আমিরের প্রশ্ন

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT