ক্রিকেট

কোকেন আমদানির অভিযোগ বিচারের মুখোমুখি অস্ট্রেলিয়ার সাবেক খেলোয়াড়

অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার স্টিভ স্মিথের ছবি, ক্রিকেট মাঠে উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার স্টিভ স্মিথ ক্রিকেট মাঠে উপস্থিত, তার পোষাক ও মুখাবয়ব স্পষ্ট।. Channel i News – চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট খেলোয়াড় স্টুয়ার্ট ম্যাকগিল কোকেন আমদানিতে জড়িত থাকার অভিযোগে বিচারের মুখোমুখি হতে চলেছেন। এর সাথে তাকে অপহরণকারীরাও জড়িত বলে অভিযোগ রয়েছে। ২০২১ সালের এপ্রিলে নর্থ সিডনিতে বাড়ির বাইরে থেকে তাকে অপহরণ করেন কয়েকজন অস্ত্রধারী।

গত বছরের সেপ্টেম্বরে বিপুল পরিমাণ মাদক সরবরাহের অভিযোগ আনা হয় ম্যাকগিলের বিরুদ্ধে। এ অভিযোগে বৃহস্পতিবার ম্যাকগিলকে সিডনির ডাউনিং সেন্টারের স্থানীয় আদালতে হাজির করা হয় এবং এখনকার আদালতে তার বিচার করা হবে। তবে মামলার শুনানি আগামী ১২ এপ্রিল স্থগিত করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয় ম্যাকগিল আহত হওয়ার পরও চিকিৎসা নেননি। যে ছয়জন তাকে অপহরণ করে তাদের মধ্যে তার সাবেক স্ত্রীর ভাইও জড়িত।

লেগস্পিনার ম্যাকগিল ২০২২ সালে তার অপহরণের পর অস্ট্রেলিয়ার এক রেডিওতে স্বীকার করেন, অপহরণের পর তাকে ‘পিটানো’ হয় এবং ছেড়ে দেয়ার আগে ‘হুমকি’ দেয়া হয়। পরে পুলিশ অনুসন্ধানের মাধ্যমে জানতে পারে, ম্যাকগিলকে মাদক কারবারির সাথে জড়িত থাকার জন্য অপহরণ করা হয়। পুলিশ এটাও জানতে পারে, ৫৩ বর্ষী বিচারের সম্মুখীন হতে পারেন সেটাও জানতেন।

পুলিশের অভিযোগ ২০২১ সালের এপ্রিলে ম্যাকগিল এক কেজি কোকেন আমদানির চেষ্টা করেছিলেন যার বাজারমূল্য অস্ট্রেলিয়ান মুদ্রায় প্রায় ৩ লাখ ডলার।

অস্ট্রেলিয়ার অন্যতম সেরা তারকা ম্যাকগিলকে প্রতিভাবান বোলার হিসেবে বিবেচনা করা হতো। তিনি অস্ট্রেলিয়ার হয়ে ৪৪টি টেস্ট খেলেছিলেন। ১৯৯৮ সালে অভিষেকের পর ২০০৮ সালে তার ক্যারিয়ার শেষ হয়। তাকে শেন ওয়ার্নের পর ক্রিকেটের ইতিহাসে তাকে সেরা স্পিনার হিসেবে বিবেচনা করা হয়।

বিষয়:অস্ট্রেলিয়া ওয়ার্ন ম্যাকগিল সিডনি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…