চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারাগারে দিনাজপুরের মেয়র

শাহ আলম শাহীশাহ আলম শাহী
৪:৪৬ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০২৩
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A

আদালত অবমাননার দায়ে অবশেষে কারাগারে গেলেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। বুধবার ১৮ অক্টোবর দুপুরে দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জুলফিকার উল্লাহ মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে আদালত অবমাননার দায়ে এর আগে ১২ অক্টোবর সৈয়দ জাহাঙ্গীর আলমকে এক মাসের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা আদেশ দিয়েছেন আপিল বিভাগ। আদেশে এক সপ্তাহের মধ্যে জাহাঙ্গীরকে দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়। অন্যথায় তাকে গ্রেপ্তারের নির্দেশ দেয় আদালত।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। আজ আদালতে জাহাঙ্গীরের পক্ষে বিএনপি পন্থি অসংখ্য আইনজীবী ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর পিপি এডভোকেট রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত অবমাননার দায়ে জাহাঙ্গীরকে কেন শাস্তি দেওয়া হবে না, সে বিষয়ে এর আগে তাকে কারণ দর্শাতে বলা হয়। পাশাপাশি ২৪ আগস্ট তাকে আদালতে হাজির হতে নির্দেশ দেন আপিল বিভাগ।

বিচারপতি এনায়েত রহিমকে নিয়ে কটুক্তি করায় এই দণ্ডাদেশ তাকে দেওয়া হয়। ধার্য তারিখে (২৪ আগস্ট) আদালতে হাজির হন জাহাঙ্গীর। তিনি আইনজীবীর মাধ্যমে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। গত ২৪ আগস্ট শুনানি নিয়ে আপিল বিভাগ ১২ অক্টোবর (আজ) শুনানির তারিখ রাখেন।

প্রসঙ্গত; সৈয়দ জাহাঙ্গীর আলম বিএনপির একজন নেতা। রংপুর বিভাগীয় যুগ্ম-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব রয়েছেন তিনি। ২০১১ সালে তিনি প্রথম মেয়র নির্বাচিত হন। এবার নিয়ে তিনি তৃতীয়বারের মতো দিনাজপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদালত অবমাননাদিনাজপুর পৌরসভার মেয়র
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT