সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন অভিযোগ করেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে নিজের ব্যর্থতা ঢাকতে অপপ্রচার চালাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ফজলে নূর তাপস। সিটি টোলের নামে চাঁদাবাজি চলছে উল্লেখ করে তিনি বলেছেন, এটি বন্ধ করা গেলে নিত্যপণ্যের দাম অনেক কমে আসবে।
সাঈদ খোকন আরও বলেছেন, সেবামূলক প্রতিষ্ঠানকে ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত করার সুযোগ নেই।







