চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন পরিণতি যেন আর কারও না হয়: সাংবাদিক বিভুরঞ্জনের ছোট ভাইয়ের কান্না

রাসেল মাহমুদ রাসেল মাহমুদ
৯:০০ পূর্বাহ্ণ ২৩, আগস্ট ২০২৫
- সেমি লিড, জনপদ, মুন্সীগঞ্জ
A A
শোকাহত পরিবারের সদস্যরা কান্নাকাটি করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

জ্যেষ্ঠ সাংবাদিক ও বিশিষ্ট কলাম লেখক বিভুরঞ্জন সরকারের নিখোঁজের একদিন পর মুন্সিগঞ্জের গজারিয়ার চরবলাকী এলাকার মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কান্নাজড়িত কণ্ঠে ছোট ভাই চিররঞ্জন সরকার বলেন—’এমন পরিণতি যেন আর কারও না হয়।’

শুক্রবার (২২ আগস্ট) রাতে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে বিভুরঞ্জন সরকারের ছোট ভাই চিররঞ্জন সরকার ও ছেলে ঋত সরকার মরদেহ শনাক্ত করেন। এর আগে বিকেল ৩টার দিকে মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন কলাগাছিয়া নৌ ফাঁড়ির পুলিশ।

রাতেই মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গের সামনে কান্নাজড়িত কণ্ঠে চিররঞ্জন সরকার সাংবাদিকদের বলেন, আমার ভাইয়ের এমন পরিণতি কিভাবে ঘটলো—আত্মহত্যা, নাকি খুন, নাকি পরিকল্পিত কিছু—আমরা কিছুই জানি না। শুধু বলবো, এমন পরিণতি যেন আর কারও না হয়।

Banglabid

তিনি জানান, বৃহস্পতিবার সকালে বিভুরঞ্জন সরকার রাজধানীর বনশ্রীর ‘আজকের পত্রিকা’ কার্যালয়ের উদ্দেশে বাসা থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ওইদিন রাতেই পরিবারের পক্ষ থেকে রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বিভুরঞ্জনের মোবাইল ফোনটি বাসাতেই পাওয়া যায়।

সাংবাদিক বিভুরঞ্জনের ছেলে ঋত সরকার বলেন, বিকেল ৪টার দিকে রমনা থানা থেকে ফোন করে জানায় মুন্সিগঞ্জে মেঘনা নদীতে একটি মরদেহ পাওয়া গেছে। পরে এখানে এসে দেখি, এটা আমার বাবার মরদেহ।

কলাগাছিয়া নৌ ফাঁড়ির ইনচার্জ মো. সালেহ আহমেদ পাঠান জানান, দুপুর ২টার দিকে খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান এবং বিকেল ৩টার দিকে নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করেন। উদ্ধারের সময় মরদেহটি উপুড় হয়ে ছিল এবং শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটির গলায় চশমা ঝুলছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিররঞ্জন সরকারবিভুরঞ্জন সরকার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীর নতুন বাজার থেকে সাঈদনগর: ভাঙা রাস্তায় বছরের পর বছর দুর্ভোগ

পরবর্তী

গাজায় নিহত ৬৫, ইসরায়েলের শর্ত না মানলে গাজা ধ্বংসের হুঁশিয়ারি

পরবর্তী
দুজন শোকাহত ব্যক্তি, একজন মহিলার মাথা চেপে ধরেছেন অন্যজন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় নিহত ৬৫, ইসরায়েলের শর্ত না মানলে গাজা ধ্বংসের হুঁশিয়ারি

কিশোরগঞ্জে সংঘর্ষে নিহতের ঘটনায় যুবদলের দুই নেতা বহিষ্কার. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে সংঘর্ষে নিহতের ঘটনায় যুবদলের দুই নেতা বহিষ্কার

সর্বশেষ

ভারতে খেলবে আর্জেন্টিনা-স্পেনকে টেক্কা দেয়া ভোজিনহার কেপ ভার্দে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনা হচ্ছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১ অক্টোবরের পর বাংলাদেশে প্রকাশিত বই ভারতে বিক্রি হবে না

আগস্ট ২০, ২০২৬

ডেঙ্গুর ঝুঁকিতে যে পাঁচ জেলা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT