চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাণীর প্রতি নিষ্ঠুরতায় সরকারের উদ্বেগ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ

প্রশাসনের নজরদারিতে প্রধান আসামি কারাগারে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৮ অপরাহ্ণ ২৭, জুন ২০২৬
- টপ লিড নিউজ, অপরাধ
A A

কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেওয়ার একটি ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রাণীর প্রতি এমন নিষ্ঠুর আচরণের ঘটনায় সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেও অসন্তোষ প্রকাশ করা হয়েছে। ইতোমধ্যে প্রশাসনের নজরদারিতে অভিযুক্তকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, একটি প্রাণীকে এভাবে নির্যাতন করা শুধু আইনগত অপরাধই নয়, এটি মানুষের আচরণগত ও মানসিক সমস্যারও ইঙ্গিত দেয়। তাদের মতে, প্রাণীর প্রতি সহিংসতা অনেক সময় বৃহত্তর সামাজিক সহিংসতার প্রবণতার সঙ্গে সম্পর্কিত হতে পারে।

নরসিংদীতে একটি জীবন্ত কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে সেতুর ওপর হতে মেঘনার শাখা নদীতে নিক্ষেপের অভিযোগে গত বৃহস্পতিবার মোহাম্মদ আলী নামে এক যুবককে আটক করে পুলিশ।

নরসিংদী সদর মডেল থানা পুলিশ জানায়, মোহাম্মদ আলীসহ অজ্ঞাত তিনজনের নামে মামলা করা হয়। বাকি দুই আসামিকে গ্রেপ্তার পুলিশের অভিযান অব্যাহত আছে।

গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নাগরিয়াকান্দি সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেন মোহাম্মদ আলী নামে এক যুবক। পরদিন বৃহস্পতিবার ‘এনিমেল কমিউনিটি ওয়েলফেয়ার অব বাংলাদেশ’ নামের এক ফেসবুক আইডি থেকে ভিডিওটি আপলোড করা হয়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের কর্মীরা অভিযুক্ত মোহাম্মদ আলীকে ধরে আনেন। বিকেলে তাকে নাগরিয়াকান্দি সেতুতে নিয়ে আসার পর শত শত মানুষের সামনে ‘আমরা মানুষ যেন পশু না হই’ বলিয়ে কান ধরিয়ে ওঠবস করানো হয়।

Reneta

পরে পুলিশকে ঘটনা জানালে উপপরিদর্শক নোমান সাদেকিন ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসেন।

পুলিশ জানায়, একটি জীবন্ত কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে নরসিংদীর নাগরিয়াকান্দিস্থ সেতুর ওপর হতে মেঘনার শাখা নদীতে নিক্ষেপের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় খালি গায়ে থাকা একজন লোক একটি কুকুরের গলায় রশি লাগিয়ে রশির অপর প্রান্তে ইট বেঁধে কুকুরটিকে ব্রিজের ওপর থেকে নিচে নদীতে ফেলে দিয়েছেন।

নদীতে পড়ার পর কুকুরটি অসহায়ভাবে তাদের দিকে তাকিয়ে ছিল। একপর্যায়ে কুকুরটি নদীতে ভেসে যেতে থাকে। ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই নরসিংদী জেলা পুলিশের দৃষ্টি গোচর হয় এবং নরসিংদী সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ভিডিওতে খালি গায়ে থাকা ব্যক্তি মোহাম্মদ আলীকে নাগরিয়াকান্দি এলাকা থেকে আটক করে।

প্রাণীর প্রতি এমন নিষ্ঠুর আচরণের ঘটনায় সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে তীব্র অসন্তোষ জানানো হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ শনিবার নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম মামুন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘প্রধান আসামি মোহাম্মদ আলীকে গতকাল আদালতে পাঠালে তাকে জেল হাজতে পাঠোনোর নির্দেশ দেওয়া হয়। মোহাম্মদ আলী সহ অজ্ঞাত তিনজনের নামে মামলা করা হয়। বাকি দুই আসামিকে গ্রেপ্তার পুলিশের অভিযান অব্যাহত আছে।’

প্রাণী অধিকারকর্মীদের মতে, বাংলাদেশে প্রাণী সুরক্ষায় আইন থাকলেও অনেক ক্ষেত্রে তার প্রয়োগ দুর্বল। ফলে কিছু মানুষ প্রাণীর ওপর নির্যাতন করেও পার পেয়ে যায়। তারা বলেন, শুধু শাস্তি নয়, পাশাপাশি জনসচেতনতা বাড়ানোও প্রয়োজন।

পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার (প) ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা রাকিবুল এমিল চ্যানেল আই অনলাইনকে বলেন, এ ধরনের নিষ্ঠুর আচরণ সমাজের জন্য উদ্বেগজনক। অনেক ক্ষেত্রে ভাইরাল হওয়ার প্রবণতা ও বিকৃত মানসিকতা থেকে মানুষ এমন অমানবিক কাজ করে থাকে। তাই পরিবার ও সমাজকে সতর্ক হতে হবে। নিরীহ প্রাণীর প্রতি সহিংসতা ভবিষ্যতে আরও বড় অপরাধের ঝুঁকি তৈরি করতে পারে।

এ বিষয়ে সরকারকে গুরুত্ব দিয়ে মানসিক স্বাস্থ্য ও সচেতনতার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

আইন বিশেষজ্ঞরা বলছেন, প্রাণীর প্রতি নিষ্ঠুরতা রোধে বিদ্যমান আইন প্রয়োগের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় ভূমিকা নিতে হবে।

প্রাণী অধিকারকর্মীদের দাবি, স্কুল-কলেজ পর্যায় থেকে প্রাণীর প্রতি সহমর্মিতা ও দায়িত্বশীল আচরণের শিক্ষা দিতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন ঘটনার দ্রুত তদন্ত ও অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।

ঘটনাটি ঘিরে সাধারণ মানুষের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন, একটি অসহায় প্রাণীর সঙ্গে এমন আচরণ শুধু নিষ্ঠুরতা নয়, এটি মানবিক মূল্যবোধেরও অবক্ষয়ের প্রকাশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরসিংদীপ্রাণীর প্রতি নিষ্ঠুরতাসরকারের উদ্বেগ
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT