চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেই আইন সংশোধন করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৪ অপরাহ্ণ ২৭, জুন ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে বিদ্যমান ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন’ সংশোধন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

শনিবার (২৭ জুন) রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে ‘অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পথে: প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও করণীয়’ শীর্ষক অংশীজন সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংলাপটির আয়োজন করে ব্র্যাক ও বি-স্ক্যান।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করতে আন্তরিক। নির্বাচনী ইশতেহারে প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়টি শুধু সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়নি; বরং সব মন্ত্রণালয়ের কর্মসূচিতে তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। কর্মসংস্থানে সক্ষম প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উপযুক্ত কর্মপরিবেশ তৈরিতেও সরকার কাজ করবে।

Banglabid

তিনি জানান, সম্প্রতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত প্রতিবন্ধী অধিকার ও সেবা সুরক্ষা বিষয়ক স্টিয়ারিং কমিটির নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিবদের নিয়ে পৃথক একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।

সংলাপের সভাপতিত্ব করেন ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার্সিটি এবং আইনি সুরক্ষা ও সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সহযোগী পরিচালক শাশ্বতী বিপ্লব। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় আইন থাকলেও এর কার্যকর বাস্তবায়ন এখনও বড় চ্যালেঞ্জ। সরকারের সাম্প্রতিক উদ্যোগে এ বিষয়ে ইতিবাচক অঙ্গীকারের প্রতিফলন দেখা যাচ্ছে।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের ডিসএবিলিটি ইনক্লুশন ইউনিটের লিড জাহিদুল কবীর। তিনি বলেন, দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের নির্ভরযোগ্য পরিসংখ্যানের অভাব রয়েছে। ২০১৩ সালের আইন বাস্তবায়নে সংশ্লিষ্ট ৩৫টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব নির্ধারিত থাকলেও বাস্তবায়নের গতি সন্তোষজনক নয়। অপর্যাপ্ত বাজেট ও জবাবদিহির অভাব এ ক্ষেত্রে অন্যতম প্রতিবন্ধকতা।

Reneta

সংলাপে বক্তারা নীতিনির্ধারণ ও বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তিদের মতামত ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি তাদের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম সমন্বয়ে একটি স্বতন্ত্র অধিদপ্তর প্রতিষ্ঠা, আইন সংশোধন এবং কার্যকর বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স ও টেকনোলজি কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক অরিঞ্জয় ধর। বি-স্ক্যানের সাধারণ সম্পাদক সালমা মাহবুবের সঞ্চালনায় সংলাপে সারা দেশ থেকে আসা প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের প্রতিনিধিরা যোগ দেন। এছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিবন্ধী শিক্ষার্থী এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারিসিটি কর্মসূচির হেড মাসুমা বিল্লাহ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইন সংশোধনড. এম এ মুহিতন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পথেপ্রতিবন্ধী ব্যক্তিপ্রধানমন্ত্রীস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তরুণদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে গড়ে তুলতে হবে নিরাপদ ডিজিটাল বাংলাদেশ: তথ্যমন্ত্রী

পরবর্তী

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

পরবর্তী
ছবি: সংগৃহীত

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

জাপানের বিপক্ষেও রাফিনহাকে পাচ্ছে না ব্রাজিল

সর্বশেষ

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT