চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশৃঙ্খলা-নাশকতা ঠেকাতে যেসব পদক্ষেপ নিচ্ছে পুলিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশ পুলিশ সদস্যরা র‌্যাম্পে দাঁড়িয়ে শারীরিক প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ ঘোষিত ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিতে যেকোন ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা ঠেকাতে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম।

বুধবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

ডিবি প্রধান বলেন, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের লকডাউনের নামে অরাজকতা ও নাশকতা ঠেকাতে পোশাকে ও সাদা পোশাকে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীতে মাঠে নামছে ১৮ হাজারেরও বেশি পুলিশ ও গোয়েন্দা। বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। যেকোনো অবাঞ্ছিত পরিস্থিতি মোকাবেলায় আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত রাখা হয়েছে বিশেষ বাহিনী সোয়াটকে।

তিনি আরও জানান, ১৩ই নভেম্বরকে ঘিরে সর্বোচ্চ সতর্কতায় আইন-শৃঙ্খলা বাহিনী। গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণার দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাকা লকডাউনের নামে যেকোনো ধরনের অরাজকতা-নাশকতা ঠেকাতে চায় পুলিশ।

তিনি জানান, দেশের সব বিমান ও স্থলবন্দরকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। চট্টগ্রাম মহানগরীতে অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখা মাত্রই পুলিশকে ব্রাশফায়ারের নির্দেশ দিয়েছে কমিশনার হাসিব আজিজ।

এদিকে গাজীপুরের বাসন, কাশিমপুর, শ্রীপুর ও আশুলিয়ায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়েছে। এতে আসবাবসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।

Reneta

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র মুহম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর কোন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হতে পারে, এমন আশঙ্কায় নজরদারি করছে গোয়েন্দারা।

তিনি আরও জানান, সকাল থেকেই রাজধানীর রাস্তায় রাস্তায় টহলে নামবে পুলিশের আরমার্ড পার্সনেল ক্যারিয়ার। বিশেষ পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা হয়েছে স্পেশাল উইপন অ্যান্ড ট্যাক্টিস সোয়াট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিবি প্রধানঢাকা লকডাউননাশকতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি মারা গেছেন

জুলাই ৩১, ২০২৬

ঢাকার মঞ্চ মাতালেন কলকাতার সুমনা

জুলাই ৩১, ২০২৬

পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত অন্তত ৩৪

জুলাই ৩১, ২০২৬

৯৬ দেশের বিরোধিতার পর যা বলল ফিফা

জুলাই ৩১, ২০২৬

রাজধানীর বাজারে সবজির দামে আগুন

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT