ক্রিকেট

‘সেয়ানে সেয়ানে’ লড়াই হবে বলছেন ম্যাথুজ

বাংলাদেশ ক্রিকেটার সেঞ্চুরির জন্য প্রস্তুত, ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার ব্যাট হাতে প্রস্তুত, মাঠে প্রস্তুতি নিচ্ছেন, সেঞ্চুরির জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে কাল নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামবে পয়েন্ট টেবিলের নিচের দিকের দুদল শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। সেখানে সেয়ানে সেয়ানে লড়াই হবে, বলছেন রিজার্ভ থেকে ১৫ সদস্যের দলে যোগ দেয়া লঙ্কান পেস-অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজ।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ৩৬ বর্ষী ম্যাথুজের কাছে সতীর্থদের উদ্দেশ্যে বার্তা জানতে চাইলে বলেছেন, ‘আপনি ঘরের মাঠ, বাইরে বা নিরপেক্ষ ভেন্যু, যেখানেই খেলেন না কেনো, ইংল্যান্ডের বিপক্ষে খেলা প্রতিযোগিতাপূর্ণ। কারণ তারা খেলার মূল্য সম্পর্কে জানে এবং আমাদের সবসময় ইতিবাচক ক্রিকেট খেলতে হবে। যদি একবার পেছনে পড়ে যান, সুযোগটা তারা নেবে এবং তার সুবিধাটা কাজে লাগাবে। কিন্তু আমাদের ইতিবাচক খেলতে হবে।’

‘বিষয়টি এমন, আপনাকে সেয়ানে সেয়ানে লড়াই করতে হবে। আমরা জানি তারা উচ্চমানের দল। তারা খুবই ভারসাম্যপূর্ণ দল। আমরা যদি আত্মতুষ্টিতে ভুগতে থাকি, সুযোগটা তারা কাজে লাগাবে। মানে, অবশ্যই আমাদের শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে খেলতে হবে। যদিও তারা বিশ্বকাপে তাদের সম্ভাব্য খেলা খেলতে পারেনি, তারপরও তারা বিপজ্জনক দল।’

বেঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টেবিলের সাতে থাকা কুশল মেন্ডিসের শ্রীলঙ্কা এবং আটে থাকা জশ বাটলারের ইংল্যান্ড মুখোমুখি হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

বিষয়:ইংল্যান্ড ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ বাটলার ম্যাথুজ শ্রীলঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…