চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ব্রাজিলে চৈতন্য’র স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ‘মাটিশ্বর’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৯ অপরাহ্ণ ০৪, মার্চ ২০২২
বিনোদন
A A

চলমান ঢাকা আন্তর্জাতিক মুক্ত ও স্বাধীন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর এবার ব্রাজিলের একটি চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেল তরুণ নির্মাতা চৈতন্য রাজবংশীর স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ‘মাটিশ্বর’।

খবরটি চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন চৈতন্য। তিনি বলেন, চলতি মাসেই ব্রাজিলের সাও পাওলোতে বসছে ‘ক্ল্যাপারবোর্ড গোল্ডেন ফেস্টিভাল ২০২২’। এই উৎসবে ‘স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র’ বিভাগে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে আমার ‘মাটিশ্বর- দ্যা স্পিরিট অফ ক্লে’।

চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হবে আগামী ৯ মার্চ। ‘ক্ল্যাপারবোর্ড গোল্ডেন ফেস্টিভাল’ এমন একটি আন্তর্জাতিক উৎসব, যা সারা বিশ্বের পরিচালকদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সৃজনশীল চেতনা, সাংস্কৃতিক শক্তি এবং বৈচিত্র্যের মূল্যায়ন করতে চায়। মূলত স্বাধীন তরুণ শৈল্পিক চলচ্চিত্রগুলো এখানে স্থান পেয়ে থাকে।

Banglabid

এই উৎসবে স্থান করে নেয়ায় উচ্ছ্বসিত তরুণ এই নির্মাতা। জানালেন, ঢাকা আন্তর্জাতিক মুক্ত ও স্বাধীন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর আগে প্রথমবার এই স্বল্পদৈর্ঘ্যটি দেখানো হয়েছে ‘লিফট অফ গ্লোবাল নেটওয়ার্ক ২০২১’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

মোবাইল দিয়েই শুরু করেছিলেন দৃশ্য ধারণের কাজ

‘মাটিশ্বর’ নির্মাণের পেছনের গল্প জানিয়ে এই নির্মাতা জানান, প্রামাণ্যচিত্র নির্মাণ করার তেমন কোন পূর্বপরিকল্পনা ছিল না। করোনাকালীন সময়ে যখন সারাদেশে শুরু হয় লকডাউন তখন বাড়িতে আবদ্ধ থেকে মন বিষিয়ে উঠে। তখন কিছু একটা করার জন্য মন সায় দেয়। শুরু হয় মাটিশ্বরের কাজ। কিন্তু চিত্র ধারণ করার জন্য ক্যামেরা ছিল না। ব্যবস্থা করার মত কোন উপায়ও ছিল না। কিন্তু এই মানুষের জীবনপ্রবাহ এবং তাদের সংগ্রাম এর কথাগুলো ফ্রেমে বন্দী করার জন্য প্রাণ চঞ্চল হয়ে উঠে। তাই হাতে থাকা মোবাইল ফোন দিয়েই শুরু করতে হয় চিত্রধারণের কাজ। ছোট বেলা থেকেই কুমারদের দেখে আসছি। মাটির সাথে তাদের অস্তিত্বের জীবনচিত্র। হাড়ভাঙ্গা খাটুনি করতে হয় তাদের। রচিত হয় তাদের জীবন প্রবাহ। মাটিই যেন হয়ে উঠে ঈশ্বর। এই মাটির স্বরূপ সন্ধান করতেই আমার এই কাজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমারচলচ্চিত্র উৎসবব্রাজিলমাটিশ্বরলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT