একুশে পদকপ্রাপ্ত অভিনেতা-নাট্যকার ও নির্দেশক মাসুম আজিজ লাইফ সাপোর্টে রয়েছেন।
গুরুতর অসুস্থ অবস্থায় তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। হৃদরোগজনিত সমস্যার কারণে তাকে অক্টোবরের ৩ তারিখ হাসপাতালটির আইসিইউতে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে তাকে লাইফ সাপোর্টে দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার সহধর্মিণী সাবিহা জামান।
তিনি বলেন, হৃদরোগে তিনি আগে থেকেই আক্রান্ত। তবে এবার অবস্থার অবনতি হলে আইসিইউতে ভর্তি করা হয়। আজ অবস্থার আরও অবনতি হয়েছে। তাই লাইফ সাপোর্টে দেয়া হয়েছে মাসুম আজিজকে। সবাই দোয়া করবেন যেন তিনি সুস্থ হয়ে উঠতে পারেন।








