চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে আনসার সদস্য নিহত

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৩:০৯ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
ট্রেনে কাটা পড়ে নিহত আনসার সদস্যের লাশ উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে রেললাইনে কর্তব্যরত রূপচান নামের এক আনসার সদস্য নিহত হয়েছেন। নিহত রূপচান (৫০) টাঙ্গাইল সদর উপজেলার মগড়া গ্রামের হারু মন্ডলের ছেলে।

আজ বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর সকাল সাড়ে আটটার দিকে কালিহাতীর চর ভাবলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে তার মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে।

রূপচানের সহকর্মীরা জানান, সকালে ডিউটিরত অবস্থায় নিখোঁজ হয় রূপচান। ডিউটি এলাকায় খোঁজাখুঁজি করে না পাওয়ার পর তার বাড়িতে খবর নিলেও তাকে পাওয়া যায়নি। পরে বেলা ১১টার দিকে স্থানীয়রা আনসার সদস্যর মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

Banglabid

রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক আলী আকবর বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হয়ে থাকতে পারেন রূপচান।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনসার সদস্যআনসার সদস্য নিহতটাঙ্গাইলট্রেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শুধু খাবারে নয়, শরীরের যত্নেও হলুদের রয়েছে নানা গুণ!

আগস্ট ১১, ২০২৬

বিনিয়োগে আগ্রহী বিদেশি উদ্যোক্তাদের সহযোগিতায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বয়সের ছাপ কমাতে ত্বকের যত্নে যেসব অভ্যাস জরুরি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘তিন কুল’ কেন পড়বেন, হাদিসে রয়েছে যে ফজিলত

আগস্ট ১১, ২০২৬
ছবি: ) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান (সংগৃহীত) ।

‘র’ প্রধানের সফর নিয়ে বার্তা, সাকিবকে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’ বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT