চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনা হবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, রাজনীতি
A A
জাতীয় রিল মেকিং প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

জাতীয় রিল মেকিং প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনা হবে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে বিএনপির উদ্যোগে আয়োজিত ‘আমার ভাবনায় বাংলাদেশ, জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে একান্ত আলাপের উদ্দেশ্যে-মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, অনলাইনসহ বিভিন্ন মাধ্যমে নারীদের সাইবার বুলিং প্রতিরোধসহ তাদের সুরক্ষা নিশ্চিতে নানা পরিকল্পনা রয়েছে বিএনপি’র।

মেট্রোরেলে মেইনটেনেন্স এবং পরিবহন খরচ যাত্রীদের জন্য অনেক ব্যয়বহুল উল্লেখ করে তারেক রহমান জানান, বিএনপির পরিকল্পনায় মনোরেল প্রকল্প বাস্তবায়ন হলে যাত্রীদের খরচ অনেক কমে আসবে।

প্রবাসে যারা রেমিট্যান্স পাঠাচ্ছে, তাদের জন্য ইনসেন্টিভের ব্যবস্থা এবং বিদেশে জনশক্তি রপ্তানিতে সঠিক প্রশিক্ষণের পাশাপাশি ক্ষুদ্রঋণ দেয়ার ব্যবস্থা করার কথাও জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আগামীর বাংলাদেশ নিয়ে জনগণের ভাবনা ও প্রস্তাবকে রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় যুক্ত করার লক্ষ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ ১১টি বিষয়ের উপরে এক মিনিটের রিলস বানানোর এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দুই হাজার দুইশ’ প্রতিযোগী অংশ নেন। যাদের মধ্য থেকে জনমত ও জুরি বোর্ডের মূল্যায়নে ১০ জনকে বিজয়ী নির্বাচিত করা হয়।

Reneta

বিজয়ী দশ জনের সাথেই আগামীর রাষ্ট্র গঠনে তাদের চিন্তা-ভাবনা নিয়ে আলোচনা করেন তারেক রহমান ও ব্যারিস্টার জাইমা রহমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬বিএনপি চেয়ারম্যান তারেক রহমানবিচারপতি শাহাবুদ্দিন পার্করিল-মেকিং প্রতিযোগিতা
শেয়ারTweetPin

সর্বশেষ

মৌমাছি বনাম ChatGPT, চেতনার নতুন বিতর্ক

জুলাই ২৯, ২০২৬

বৃহস্পতিবার সন্ধ্যায় অ্যাডফায় রাব্বানীর ‘ছুরত’ ও ‘আনটাং’

জুলাই ২৯, ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে শিগগিরই গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে শিগগিরই গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন

জুলাই ২৯, ২০২৬

আর্জেন্টিনার বিপক্ষে সুইজারল্যান্ডের লাল কার্ডটি ভুল ছিল, জানাল ফুটবলের নিয়ম-কানুন বিষয়ক প্যানেল

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

সারাদেশে বিক্ষোভ ডেকেছে এনসিপি

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT