ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই নির্বাচনে মানুষের কোন আগ্রহ নেই। রোববার বিএনপি’র সকাল সন্ধ্যা অবরোধে রাজধানীর যানবাহন চলাচল প্রায় স্বাভাবিক ছিলো। তবে দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে কম।






