মাশরাফির সঙ্গে দ্বন্দ্বের কথা অস্বীকার করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

দল নির্বাচন নিয়ে মাশরাফির সঙ্গে ফ্যাঞ্চাইজির যে দ্বন্দ্বের কথা মিডিয়াতে এসেছে তা অস্বীকার করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্তৃপক্ষ।
দলটির কর্তৃপক্ষের একজন উর্ধ্বতন কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে জানিয়েছে, ফ্যাঞ্চইজির সঙ্গে মাশরাফির এমন কোনো দ্বন্দ্ব হয়নি, যা মিডিয়া এসেছে। তবে মাশরাফির বাসায় গিয়েছে, সেটা কোন মনোমালিন্য থেকে নয়। মাঠ থেকে মাশরাফির বাসা কাছে, তাই সে গিয়েছে আর সন্ধ্যার ম্যাচ খেলার জন্য বাসা থেকেই সরাসরি মাঠে আসবেন মাশরাফি।
ওই কর্মকর্তা আরো জানান: টানা তিন ম্যাচ হারায় দলের সবাই কিছুটা হতাশ। যেহেতু কাল সবাই চিটাগং যাবে তাই আজ পরিবারকে খানিকটা সময় দিতে মাশরাফি বাসায় গিয়েছে।
এর আগে দুপুরে সেরা একাদশ নিয়ে ফ্যাঞ্চাইজির সঙ্গে রাগে ক্ষোভে টিম হোটেল ছেড়ে বাসায় যান মাশরাফি। গণমাধ্যম্যের কয়েকজনকে ম্যাশ জানায়, মূলত সেরা একাদশ নিয়ে দ্বন্দের কারণেই তিনি টিম হোটেল থেকে বাসায় চলে এসেছেন।






