চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারা দেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৭ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

সারা দেশে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধাভরে স্মরণ করেছেন সবস্তরের মানুষ। দিবসটিতে নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দল ও সংগঠন।

আজ ১৪ ডিসেম্বর শনিবার সকাল থেকে রাজধানীসহ অন্যান্য জেলায় শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধাভরে স্মরণ করেছেন সবস্তরের মানুষ।

খুলনায় গল্লামারী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রসাশন। পরে বিএনপি, সিটি কর্পোরেশন ও প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন শ্রদ্ধা জানায়। এছাড়া আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সিলেটে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছে, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা ও মহানগর বিএনপিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

ময়মনসিংহে শহীদ বুদ্ধজীবী দিবসে সকালে থানারঘাট বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ। এরপর শ্রদ্ধা নিবেদন করেন রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বীর মুক্তিযোদ্ধাস এবং বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

রংপুরে বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করে বিভাগীয় ও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তর, নানা সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। সে সময় বিশ^বিদ্যালয় ও কলেজের শিক্ষক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও শিক্ষক-শিক্ষার্থীরা ছিলেন।

Reneta

গাজীপুরে রাজবাড়ি মাঠে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা।

শরীয়তপুরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে আলোচনায় ছিলেন পুলিশ সুপার নজরুল ইসলামসহ জেলা পর্যায়ের কর্মকর্তারা।

যশোরে চাঁচড়া বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান।

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সম্মান প্রদর্শন করে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।

সিরাজগঞ্জে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচি পালন হয়েছে। সকালে পুরাতন শহীদ মিনারে প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। একই সময় মুক্তির সোপানে শ্রদ্ধা নিবেদন করে মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

রাঙ্গামাটিতে শহীদ বুদ্ধিজীবি দিবসে আলোচনা সভা হয়েছে। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

মেহেরপুর জেলা প্রশাসন চত্বরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

জামালপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন হয়েছে। ফৌতি কবরস্থান ও মহাশ্মশানে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানায় জেলা বিএনপি।

পাবনায় শহীদ বুদ্দিজীবীবদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন সামাজিক সংগঠন। দুর্জয় পাবনা স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান পাবনা প্রেসক্লাব ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সদস্যরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শহীদ বুদ্ধিজীবী দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

চার গুণীজনকে নিয়ে চ্যানেল আইয়ে বিশেষ আয়োজন

জুলাই ১৮, ২০২৬

পরিবেশ দূষণ রোধে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

জুলাই ১৮, ২০২৬

রাজধানীর মতিঝিল-সবুজবাগ এলাকার শীর্ষ সন্ত্রা/সী তানিম রেজা বাপ্পিকে ৪ সহযোগীসহ গ্রে/প্তার

জুলাই ১৮, ২০২৬

রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় গ্যাস সংকটে ভোগান্তিতে এলাকাবাসী

জুলাই ১৮, ২০২৬

চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে : মির্জা ফখরুল

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT