চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশারের শাহাদাত বার্ষিকী পালন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৭ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০২৪
বাংলাদেশ
A A

বাংলাদেশ বিমানবাহিনী যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে রোববার ১ সেপ্টেম্বর সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ খাদেমুল বাশার, বীর উত্তম এবং স্কোয়াড্রন লীডার মফিজুল হক এর ৪৮তম শাহাদাত বার্ষিকী পালন করেছে।

দিবসটি পালনের উদ্দেশ্যে বাংলাদেশ বিমানবাহিনীর সকল ঘাঁটি ও ইউনিটের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা হয়।

এছাড়াও, বিমানবাহিনী ঘাঁটি কুর্মিটোলার উদ্যোগে শহীদদের কবরে ফাতেহা পাঠের আয়োজন করা হয়। দোয়া মাহফিল ও ফাতেহা পাঠে বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি কুর্মিটোলা এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদসহ বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা ও অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এয়ার ভাইস মার্শাল বাশার ৬ নং সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে বীরত্বের সাথে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা এবং স্বাধীনতা পরবর্তী বিমানবাহিনী গঠনে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ বিমান বাহিনী এই বীর মুক্তিযোদ্ধাকে কৃতজ্ঞচিত্তে ও শ্রদ্ধাভরে স্মরণ করে। এই সাহসী বৈমানিক ১৯৭৬ সালের ১ সেপ্টেম্বর এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শাহাদাতবরণ করেন। ওই দুর্ঘটনায় একই সাথে স্কোয়াড্রন লীডার মফিজুল হকও শাহাদাতবরণ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এয়ার ভাইস মার্শালখাদেমুল বাশারবিমানবাহিনী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাশিয়ায় টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারি পরোয়ানা জারি

জুলাই ২৯, ২০২৬

পাকিস্তানে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, হারিয়েছে স্বর্ণ

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

যারা ফ্যাসিবাদের পক্ষে ছিল, তারা বিশ্ববিদ্যালয়ে পাঠদানের অধিকার রাখে না: মাহফুজ

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টেন্ডারে বিশেষ শর্ত দিয়ে পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার সুযোগ থাকে: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই ২৯, ২০২৬

হামে আরও তিন শিশুর মৃত্যু

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT