চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিটি শহীদ পরিবার জানুয়ারিতেই পাবে ৩০ লাখ টাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৩ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বিপর্যয়জনিত দুর্ঘটনা, আহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, শহীদ পরিবারদের আর্থিক সহযোগিতা অব্যাহত থাকবে। এ মাসেই শহীদ পরিবারগুলোকে ৩০ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

আজ (১ জানুয়ারি) বুধবার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সংবাদ সম্মেলনে সারজিস আলম এসব জানান।

সারজিস আরও বলেন, প্রতিটি বিভাগে একটি করে অফিস স্থাপন করা হবে, যাতে নিহত ও আহতদের পরিবারগুলোকে ঢাকায় আসতে না হয়।

তিনি বলেন, আন্দোলনে আহত না হয়েও যারা অর্থ দাবি করেছে তাদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের তালিকা কেউ যেন প্রশ্নবিদ্ধ না করতে পারে, সে চেষ্টা চলছে।

সারজিস আলম বলেন, শহীদ পরিবারের সহযোগিতায় স্বচ্ছতা নিশ্চিত করতে চিকিৎসাপত্রে চিকিৎসকদের সত্যায়ন বাধ্যতামূলক করা হয়েছে। অনেক পরিবারে বিভেদের কারণে সমস্যা হচ্ছে, তা ঠিক করার চেষ্টা চলছে।

তিনি জানান, সরকারি হিসাব অনুযায়ী এ আন্দোলনে শহীদ হয়েছেন ৮২৬ জন। এর মধ্যে ৬২৮টি পরিবারকে সহযোগিতা দেওয়া হয়েছে। বাকি রয়েছে ১৯৮টি শহীদ পরিবার।

তিনি আরও জানান, এ পর্যন্ত ব্যাংকে জমা থাকা ১০৯ কোটি ২০ লাখ ২৩ হাজার টাকার মধ্যে ৪৭ কোটি ৩২ লাখ টাকা বিতরণ করা হয়েছে। বর্তমানে অ্যাকাউন্টে প্রায় ৬১ কোটি টাকা অবশিষ্ট রয়েছে।

সারজিস আলম বলেন, আন্দোলনে আহত হয়েছেন ১১ হাজার ৩০৬ জন। তবে সহযোগিতা পেয়েছেন মাত্র ১ হাজার ৬০১ জন। সরকার থেকে প্রাপ্ত তালিকার ভিত্তিতে এ সহায়তা দেওয়া হয়েছে।

সেসময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয়-ব্যয় তুলে ধরেন সারজিস আলম।

ট্যাগ: জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনসারজিস আলম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চানখারপুলে গুলি চালানো পুলিশ কনস্টেবলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পরবর্তী

‘জংলি’র পেছনে পুরো বছর!

পরবর্তী
অভিনেতা একটি নাটকীয় দৃশ্যে মনোযোগ দিয়ে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জংলি’র পেছনে পুরো বছর!

টেনিস খেলোয়াড় জোকোভিচ ও কিরগিওসের Brisbane রাউন্ডে বিদায়।. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিসবেনে দ্বিতীয় রাউন্ডেই বিদায় জোকোভিচ-কিরগিওসের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT