চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে কানাডার নতুন রাষ্ট্রদূত মার্ক উইসম্যান

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১১:২৩ পূর্বাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২৫
প্রবাস সংবাদ
A A
যুক্তরাষ্ট্রে কানাডার নতুন রাষ্ট্রদূত মার্ক উইসম্যানের পোর্ট্রেট. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: কানাডার নতুন রাষ্ট্রদূত মার্ক উইসম্যান

বিশিষ্ট অর্থনীতিবিদ মার্ক উইসম্যান যুক্তরাষ্ট্রে কানাডার নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সোমবার (২২ ডিসেম্বর) এ ঘোষণা দিয়েছেন। দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে এই নিয়োগ বিশেষ ভূমিকা রাখবে।

উইসম্যান মুক্ত বাণিজ্য চুক্তি (ইউএসএমসিএ) পর্যালোচনা সংক্রান্ত আলোচনায় কানাডার প্রতিনিধিদলের মূল সদস্য হিসেবে কাজ করবেন।

Banglabid

প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক বিবৃতিতে বলেছেন, “মার্ক উইসম্যান তার বিশাল অভিজ্ঞতা, যোগাযোগ দক্ষতা এবং গভীর প্রতিশ্রুতির মাধ্যমে আমাদের মার্কিন সম্পর্কের এই গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময়ে বিশেষ ভূমিকা রাখবেন। তিনি কানাডিয়ান শ্রমিক, ব্যবসা এবং প্রতিষ্ঠানগুলোর স্বার্থে এগিয়ে আসবেন।”

উইসম্যানের আগে কির্সটেন হিলম্যান এই পদে ছিলেন, যিনি এই মাসের শুরুতে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বাণিজ্য চুক্তি (ইউএসএমসিএ) ২০২৬ সালে পুনঃমূল্যায়নের জন্য নির্ধারিত। চুক্তিটি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে আলোচনা হয়েছিল এবং এতে ২০২৬ সালে পুনঃআলোচনার সম্ভাবনার ধারা অন্তর্ভুক্ত ছিল।

Reneta

মার্ক কার্নি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে গত একবছরে দেশটির অর্থনীতিসহ বিভিন্ন সেক্টরে ব্যপক পরিবর্তন এনেছেন। ব্যক্তিগত জীবনে তিনি রাজনীতিবীদ না হয়েও দেশটির অর্থনীতির চাকা সচল রাখতে চেষ্টা করে যাচ্ছেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, কানাডা-আমেরিকার মধ্যে শুল্ক আরোপের যে যুদ্ধ চলছে ঠিক সেই মুহূর্তে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে অর্থনীতিবিদ মার্ক উইসম্যানের নিয়োগ প্রধানমন্ত্রী মার্ক কার্নি’র সময়োপযোগী সিদ্ধান্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডার নতুন রাষ্ট্রদূতমার্ক উইসম্যান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পর্তুগালে কট্টর ডানপন্থীদের অভিবাসীবিরোধী প্রচারণা জোরালো

পরবর্তী

ইউক্রেনের রাজধানীতে শক্তিশালী বিস্ফোরণ, রুশ মিসাইল হামলার আশঙ্কা

পরবর্তী
ইউক্রেনের রাজধানীতে বিস্ফোরণে ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের রাজধানীতে শক্তিশালী বিস্ফোরণ, রুশ মিসাইল হামলার আশঙ্কা

জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব ওসমান হাদির কবরে শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওসমান হাদির কবরে শ্রদ্ধা জানালেন তারেক রহমান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানা ৬ মাসের লে-অফ

আগস্ট ২৩, ২০২৬
গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ছেলে প্রীয়ম চক্রবর্তী এক ফ্রেমে বন্দি সেই সুখের দিনগুলো এখন শুধুই স্মৃতি

রংপুরে সন্তান স্ত্রীসহ শিক্ষক হত্যা: কেন বারবার বদলে যায় তদন্তের গল্প

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

আগস্ট ২৩, ২০২৬

রাষ্ট্রপতিকে চীনের উষ্ণ অভিনন্দন

আগস্ট ২৩, ২০২৬

শাকিবকে নিয়েই অবশেষে ফিরছে ‘অপারেশন অগ্নিপথ’

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT