ঈদুল আজহার পর যশোরের সবচেয়ে বড় চামড়ার মোকাম রাজারহাটে দ্বিতীয় হাটেও জমেনি চামড়ার বেচাকেনা। প্রান্তিক ব্যবসায়ীরা বলছেন, পর্যাপ্ত সরবরাহ থাকলেও হাটে বড় ক্রেতার অনুপস্থিতি ও নগদ অর্থ সঙ্কটের কারণে বিপাকে পড়েছেন তারা। নগদ অর্থ না থাকায় স্থানীয় ক্রেতারাও চামড়া কিনতে আগ্রহী নন। তবে সামনের হাটে বেচাকেনা ভালো হবে বলে আশা করছেনব সংশ্লিষ্টরা।






