জনপদ

পটুয়াখালীতে ভূমিদস্যুদের উৎপাতে অসহায় প্রান্তিক কৃষকরা

প্রান্তিক কৃষকরা পটুয়াখালীতে ভূমিদস্যুদের অত্যাচারে অসহায়. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পটুয়াখালীর ছোটবিঘাই ইউনিয়নের মাটিভাঙ্গা গ্রামে ভূমিদস্যুরা প্রন্তিক কৃষকদের জমি দখল করছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় খৃস্টান পাড়ার সভাপতি বাবুল গোমেজ জানান, সরকারের কাছ থেকে কার্ডের মাধ্যমে পাওয়া জমি তিনি দীর্ঘ ১৮ বছর যাবৎ ভোগ দখল করছেন।

তিনি অভিযোগ করেন, সম্প্রতি এলাকার ভূমিদস্যু বসার, জাহাঙ্গীর ও বাদশা গ্রুপ জোরপুর্বক তার জমির ফসল বিনষ্ট করে দখলে নিয়ে তরমুজ চাষীদের কাছে লীজ দিয়েছেন।

বাবুল গোমেজ আরও জানান, এ ব্যাপারে পুলিশের কাছে সহায়তা চেয়েও প্রতিকার পাচ্ছেন না। এলাকার অন্যান্য কৃষকরাও একই অভিযোগ করেছেন।

এদিকে জমি লীজ নেয়া মৌসুমী তরমুজ চাষীরা সত্যতা স্বীকার করলেও শান্তিপূর্ণ সমাধান না দিয়ে ভূমিদস্যুদের সহায়তা করছেন।

এলাকার মানুষ ও ভুক্তভোগী কৃষকরা এ ব্যাপারে প্রতিকারের জন্য প্রশাসনকে জরুরী পদক্ষেপ নেয়ার দাবি জানান।

বিষয়:পটুয়াখালী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…