চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪: মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা জয়ের সুযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৪ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০২৬
কর্পোরেট নিউজ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী শুরু হয়েছে শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’। এ ক্যাম্পেইনে অংশ নিয়ে গ্রাহকরা মার্সেল পণ্য কিনে সর্বোচ্চ ১০ লাখ টাকা জয়ের সুযোগ পাচ্ছেন। পাশাপাশি রয়েছে আকর্ষণীয় অঙ্কের ক্যাশব্যাক এবং লক্ষাধিক টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর মার্সেল কর্পোরেট অফিসে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে ক্যাম্পেইনের উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। এ সময় উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল, অভিনেতা ইরফান সাজ্জাদ এবং মার্সেলের হেড অব বিজনেস হোসেন মো. রুহিন সাব্বিরসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে এস এম মাহবুবুল আলম বলেন, প্রতিটি বড় উৎসবকে সামনে রেখে মার্সেল সবসময় গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা দিয়ে থাকে। এর ধারাবাহিকতায় এবারের ঈদুল আজহায় পণ্য ক্রয়ে গ্রাহকদের জন্য ১০ লাখ টাকা জয়ের সুযোগ রাখা হয়েছে। আগের মতো এবারও ক্যাম্পেইনটি ব্যাপক সাড়া ফেলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ক্যাম্পেইন চলাকালে দেশের যেকোনো স্থান থেকে মার্সেলের ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা সিলিং ফ্যান কেনার পর ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং পণ্যের বারকোড ডিজিটাল রেজিস্ট্রেশন করা হবে। এরপর সম্পূর্ণ কম্পিউটারাইজড পদ্ধতিতে এসএমএসের মাধ্যমে গ্রাহকদের জানিয়ে দেওয়া হবে তারা ১০ লাখ টাকা, ক্যাশব্যাক বা অন্য কোনো উপহার পেয়েছেন কিনা। সংশ্লিষ্ট শোরুম থেকেই গ্রাহকদের এসব উপহার বুঝিয়ে দেওয়া হবে।

Banglabid

এছাড়া, বিক্রয়োত্তর সেবা সহজ করতে ‘ডিজিটাল কাস্টমার ডাটাবেজ’ তৈরি করছে মার্সেল। এর আওতায় পণ্য ক্রয়ের পর গ্রাহকের তথ্য ও পণ্যের বিস্তারিত কোম্পানির সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো মার্সেল সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাওয়া সম্ভব হচ্ছে। একই সঙ্গে গ্রাহকের মতামতও সহজে সংগ্রহ করতে পারছে প্রতিষ্ঠানটি। মার্সেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদুল আজহা পর্যন্ত দেশব্যাপী এ ক্যাম্পেইনের সুবিধা ভোগ করতে পারবেন গ্রাহকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইলেকট্রনিক্স ব্র্যান্ডঈদুল আজহাউদ্বোধন ঘোষণাডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২মার্সেল
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT