চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবার একসঙ্গে রাজ-রুমি-মানজুর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৬ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০২৫
বিনোদন
A A
তিনজন ব্যক্তির ছবি, সবাই হাসিমুখে, পটভূমিতে বিভিন্ন সেটিংস. Channel i News - চ্যানেল আই নিউজ

এক যুগ পর আবার এক হয়ে গান তৈরি করলেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, গীতিকবি মাহমুদ মানজুর এবং কণ্ঠশিল্পী আরফিন রুমি। যাদের শুরু হয়েছিল ২০১০ সালের দিকে ‘ছায়া-ছবি’ সিনেমার সুবাদে।

রাজের নির্মাণে আরিফিন শুভ ও পূর্ণিমা অভিনীত এই ছবির ‘পথ জানা নেই’ গানটি সুপার হিট হয়। এরপর নির্মাতা রাজের আলোচিত টিভি সিরিজ ‘ব্যাচেললরস দ্য ফ্যামিলি’, ‘ইডিয়টস’, পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘তারকাঁটা’, ‘যদি একদিন’সহ অনেক একক নাটকের গান তৈরি হয় মাহমুদ মানজুরের কথায় আরফিন রুমির কণ্ঠ-সুরে।

এই ত্রয়ীর গান তৈরির প্রক্রিয়া অব্যাহত থাকলেও একযুগ পর কোনও টিভি সিরিজের টাইটেল গানে আবার তার এক হলেন।

Banglabid

২০১৩ সালে চ্যানেল নাইন-এ প্রচার হওয়া ‘ইডিয়টস’ সিরিজের পর রাজের নির্মাণ চলতি ‘এটা আমাদেরই গল্প’ মেগা ধারাবাহিকের টাইটেল সং লিখেছেন মাহমুদ মানজুর। তাতে সুর-সংগীত ও কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি।

সহশিল্পী হিসেবে আছেন দোলা। গানটি এর মধ্যে প্রকাশ হয়েছে স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ গ্লোবার অডিও স্ট্রিমিং অ্যাপগুলোতে।

নির্মাতা জানান গানটির ভিডিও প্রকাশ হবে সিরিজটি সম্প্রচার শুরুর আগে। তবে তার আগেই অডিও স্ট্রিমিংয়ের সুবাদে এরমধ্যে গানটি হিটের পথে। প্রশংসা মিলছে দারুণ।

Reneta

সেই প্রসঙ্গ টেনে আরফিন রুমি বলেন, ‘‘আমি, রাজ কাকা আর মানজুর মামা মিলে শুরু থেকে যে ক’টি গান করেছি, তার সবগুলোই হিট হয়েছে। এটা নিশ্চয়ই সৃষ্টিকর্তার খেয়াল। তবে ভাবতে ভালো লাগে আমাদের প্রথম গান ‘পথ জানা নেই’ থেকে সর্বশেষ ‘এটা আমাদেরই গল্প’; দারুণ একটা ধারাবাহিকতা রেখেছে।’’

গীতিকবি মাহমুদ মানজুর বলেন, ‘রাজ কাকা এবং রুমি মামা বরাবরই আমার জন্য আশীর্বাদের মতো। আমাদের টিমওয়ার্ক দুর্দান্ত। আমরা একে অপরকে দূরে থেকে বেশ বুঝি। ফলে গান তৈরিতে সুবিধা হয়। সেজন্যই কাজ কম করেও গানগুলো শ্রোতাদের প্রশংসা পায়।

টানা ১২ বছর পর আবার আমরা তিনজনে এক হয়ে কোনও সিরিজের টাইটেল গান করলাম। আমি নিজেও ‘ইডিয়টস’ ধারাবাহিকের পর আর কোনও সিরিজের জন্য গান লিখিনি। সে হিসেবে আমিও ১২ বছর পর সিরিজে ফিরলাম। এটা ভালোলাগার বিষয়। আশা করছি গানটি জনপ্রিয়তা পাবে, সিরিজটি সফল হবে।’

এদিকে, নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানান, স্পটিফাইসহ গ্লোবার অডিও স্ট্রিমিং সাইটে ‘এটা আমাদেরই গল্প’ গানটি প্রকাশের পর থেকে দারুণ সাড়া মিলছে। তবে সেটি বহুগুণে বাড়বে নাটকটি সম্প্রচারে এলে। কারণ সিরিজের পরতে পরতে থাকছে গানটির ছায়া।

নির্মাতা জানান, তারকাবহুল সিরিজ ‘এটা আমাদেরই গল্প’ শিগগিরই সম্প্রচার শুরু হবে চ্যানেলই আই-এর পর্দায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরফিন রুমিগাননাটকমাহমুদ মানজুরমুহাম্মাদ মোস্তফা কামাল রাজলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT