মানিকগঞ্জের দুই শতাব্দীর ঐতিহ্যবাহী ‘হাজারি গুড়’ ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি পেলো সুস্বাদু ও অনন্য মানের এই গুড়। জিআই সনদ পাওয়ায় এখন হাজারি গুড়কে বিশ্ববাজারে ব্যাপকভাবে রপ্তানিযোগ্য করে তুলতে বিশেষ উদ্যোগ নেবে মানিকগঞ্জ জেলা প্রশাসন। এর ফলে নকল পণ্যের বিস্তার রোধ হওয়ার পাশাপাশি অর্থনৈতিকভাবে লাভবান হবেন প্রান্তিক পর্যায়ের প্রকৃত উৎপাদকেরা।







