চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফের্নান্দেস কোথাও যাচ্ছেন না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৫ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

পর্তুগীজ তারকা ব্রুনো ফের্নান্দেস ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন, এমন খবর উড়ছে ফুটবল অঙ্গনে। এ নিয়ে কথা বলেছেন দলটির কোচ রুবেন আমোরিম। তার সাফ কথা, এ মৌসুমে ৩০ বর্ষী তারকাকে কোথাও যেতে দেয়া হবে না। ফের্নান্দেসের ভবিষ্যৎ আপাতত ওল্ড ট্রাফোর্ডে।

ফের্নান্দেসের দলবদলের খবর নিয়ে আমোরিম বলেছেন, ‘সে দলবদল করছে, আপাতত এমন হচ্ছে না। সে কোথাও যাচ্ছে না। কারণ তার সাথে আমার ইতিমধ্যে কথা হয়েছে।’

‘সে ৩০ বছরের হলেও এখনও তরুণ। কারণ প্রতি মৌসুমে ৫৫ ম্যাচ খেলে। গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ভালো পরিসংখ্যান তার। তার মতো খেলোয়াড় আমরা এখানে চাই। মানে সে কোথাও যাচ্ছে না। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে। বুঝতে পারি সে এখানে ভালো আছে।’

মৌসমে এপর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ গোল করেছেন ব্রুনো, অ্যাসিস্ট করেছেন আরও ১৬টি। মার্চের শেষপর্যন্ত তারচেয়ে বেশি গোল করেছেন মোহাম্মেদ সালাহ (৫৪) এবং আর্লিং হালান্ড (৩৩)।

৩০ বছর বয়সী ফের্নান্দেস ২০২০ সালে স্পোর্টিং লিসবন থেকে ম্যানচেস্টারে আসেন। ২৭৭ ম্যাচে ৯৫ গোল করেছেন। ওল্ড ট্রাফোর্ডে চুক্তির মেয়াদ আছে ২০২৭ পর্যন্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমোরিমফের্নান্দেসম্যানচেস্টার ইউনাইটেডরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্পের ভারত সফরের প্রস্তুতি, শেষ পর্যায়ে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি

জুন ২৭, ২০২৬

জাপান ও ব্রাজিল ম্যাচটা খুব টাইট হবে

জুন ২৭, ২০২৬

হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

জুন ২৭, ২০২৬

পথশিশু ও রিকশাচালকসহ দুঃস্থদের জন্য গুলশান সোসাইটির ফল উৎসব

জুন ২৭, ২০২৬

চীন মালয়েশিয়া সফরের সব অর্জন বাংলাদেশের জনগণের: প্রধানমন্ত্রী

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT