চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউনাইটেডের ব্যর্থতার বৃত্ত ভাঙা দুর্দান্ত জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১০ পূর্বাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়রা উল্লাসে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একের পর এক ব্যর্থতার ভারে জর্জরিত ম্যানচেস্টার ইউনাইটেড দুই গোলে পিছিয়ে পড়েছিল। ওল্ড ট্রাফোর্ডে স্বাগতিক দর্শকরা প্রিয় দলের আরেকটি পরাজয় দেখার হতাশা নিয়েই হয়তো ঘরে ফেরার ভাবনায় ছিলেন। তবে বক্সিং ডে-তে দারুণ প্রত্যাবর্তনে সেই শঙ্কা দূর করে অ্যাস্টন ভিলাকে ৩-২ গোলে হারিয়েছে রেড ডেভিলরা।

সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে টানা চার ম্যাচ পর জয়ের দেখা পাওয়া ইউনাইটেড ১৯ খেলায় ১০ জয় ও এক ড্রয়ে ষষ্ঠ স্থানে উঠেছে। এবারের ইপিএলে চমক দেখানো অ্যাস্টন ভিলা হারের মুখ দেখলেও সমান ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে অবস্থান করছে। ১৯ খেলায় ১২ জয় ও ৬ ড্রয়ে পেয়েছে ৪২ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা আর্সেনাল ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে।

মঙ্গলবার রাতে ম্যাচের ২১ মিনিটে ফ্রি কিক থেকে নিশানাভেদ করে অতিথি দলকে এগিয়ে দেন জন ম্যাকগিন। পাঁচ মিনিট পর কর্নার কিকে উড়ে আসা বলে হেড পাস দেন ক্লেমেন্ট লেংলেট। বল আদায় করেই ডান পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন লিয়েন্ডার ডেনডনকার।

Banglabid

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ইউনাইটেড। ৫৯ মিনিটে মার্কাস র‍্যাশফোর্ডের বাড়ানো বল নিয়ে ডান পায়ে বল জালে জড়ানো আলেজান্দ্রো গার্নাচো। বাঁ-পায়ের শটে ১২ মিনিট পর গার্নাচো আবারো লক্ষ্যভেদ করে স্বাগতিক দলের ত্রাতার ভূমিকার অবতীর্ণ হন।

কর্নার কিকে বল পাওয়া রাসমাস হজলুন্ড ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে জয়সূচক গোলটি করেন। ৮২ মিনিটে নিখুঁত শটে বল জালে পাঠান এই ডেনিশ স্ট্রাইকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাস্টন ভিলাইপিএলইংলিশ প্রিমিয়ার লিগওল্ড ট্রাফোর্ডম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আক্রমণাত্মক খেলে টেবিলের শীর্ষে লিভারপুল

পরবর্তী

আজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে আওয়ামী লীগ

পরবর্তী
বাংলাদেশ আওয়ামী লীগ এর পতাকা ও লোগো, জনসমাগমের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে আওয়ামী লীগ

ট্রাকটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গেছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সর্বশেষ

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে বঙ্গভবনে মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT