ফুটবল

ইউনাইটেডের ইতিহাসে সবচেয়ে বাজে দল এটাই: আমোরিম

উইনিং দলের কোচ উচ্ছ্বাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উইনিং দলের কোচ মাঠে উচ্ছ্বাস প্রকাশ করছেন, ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে আগের ম্যাচে ৩-১ ব্যবধানে সাউদাম্পটনের বিপক্ষে জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। জয়ের হাসি বেশিদিন স্থায়ী হয়নি। পরের ম্যাচে ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে ৩-১ ব্যবধানেই হেরেছে দলটি। হারের পর নিজের দলের মূল্যায়ন করে কোচ রুবেন আমোরিম বলেছেন, বর্তমান দলটি ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসের সবচেয়ে খারাপ দল।

ঘরের মাঠে নেমে পাঁচ মিনিটে পিছিয়ে পড়ে রেড ডেভিলরা। গোল করেন ইয়ানকুবা মিনতেহ, ২৩ মিনিটে ব্রুনো ফের্নান্দেজের পেনাল্টিতে ম্যাচে ফেরে ইউনাইটেড। ৬০ মিনিটে ক্যারিও মিতোমা এবং ৭৬ মিনিটে জর্জিনিও রুটারের গোলে হার নিশ্চিত হয় স্বাগতিকদের।

হারের পর লিগে ১৩তে নেমে যাওয়া দলকে নিয়ে কোচ আমোরিম বলেছেন, ‘আমরা সবচেয়ে খারাপ দল, সম্ভবত ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসের সবচেয়ে খারাপ। আমি জানি আপনাদের হেডলাইন দরকার। কিন্তু আমাকে বিষয়টি বলতে হচ্ছে। কারণ সেটা আমাদের স্বীকার করতে হবে এবং পরিবর্তন করতে হবে। এটাই আপনাদের হেডলাইন।’

১৯৮৯-৯০ সালে ইউনাইটেডের হার দুই অঙ্কের ঘরে পৌঁছেছিল। সমর্থকদের নিয়ে কোচ আরও বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের একজন ভক্তের জন্য এটি কী তা কল্পনা করেন। আমরা নতুন কোচ পাচ্ছি যে গত কোচের চেয়ে বেশি হারছে। এ বিষয়ে আমার পূর্ণ জ্ঞান আছে। যাই হোক না কেনো, আমি খেলার ধরণ বদলাতে যাচ্ছি না। জানি আমরা সফল হতে পারি। কিন্তু আমাদের এ মুহুর্তে টিকে থাকা দরকার। আমি নির্বোধ নই।’

বিষয়:আমোরিম ফের্নান্দেজ ব্রাইটন ম্যানচেস্টার ইউনাইটেড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…