ফুটবল

দাপুটে আয়াক্সকেও খেলতে হবে ইউরোপা লিগের প্লে-অফ

দুই ফুটবল খেলোয়াড় বলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দাপুটে আক্রমণে থাকা দুই ফুটবল খেলোয়াড়ের মধ্যে বলের জন্য প্রতিদ্বন্দ্বিতা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চ্যাম্পিয়ন্স লিগের মতো উয়েফা ইউরোপা লিগেও নতুন নিয়মে খেলা শুরু হয়েছে। টেবিলের প্রথম থেকে আটে থাকা দল সরাসরি শেষ ষোলোর লড়াইয়ে চলে গেছে। নবম থেকে ১৪এ থাকা দলগুলোকে খেলতে হবে প্লে-অফ। প্লে-অফের ম্যাচ হবে ১৩ ও ২০ ফেব্রুয়ারি। 

চ্যাম্পিয়ন্স লিগের এক সময়ের দাপুটে দল নেদারল্যান্ডসের আয়াক্সকেও এবার খেলতে হচ্ছে ইউরোপার প্লে-অফ রাউন্ড। তারা খেলবে ইউনিয়ন এসজির বিপক্ষে। পর্তুগালের পোর্তো লড়বে সাবেক চ্যাম্পিয়ন ইতালির রোমার বিপক্ষে।

টেবিলের শীর্ষে আছে লাজিও। ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড আছে তালিকার তিনে, অ্যাথলেটিক ক্লাব আছে দুইয়ে। টটেনহ্যাম হটস্পার, ফ্রাঙ্কফুর্ট, লায়ন, অলিম্পিকোস এবং রেঞ্জার্স সেরা আটে থাকায় সরাসরি শেষ ষোলোয় খেলবে।

এক নজরে কার প্রতিপক্ষ কে
ফেরেনকভারোস-ভিক্টোরিয়া প্লাজেন
এফসি টুয়েন্টি-বোডো/গ্লিমট
ইউনিয়ন সেইন্ট-গিলোইজ-আয়াক্স
এ জেড আলকমার-গ্যালাতাসারে
এফসি পোর্তো-রোমা
ফেনেরবাখ-আন্ডালেখট
পিএওকে-এফসিএসবি
মিডটজিল্যান্ড-রিয়াল সোসিয়েদাদ

বিষয়:আয়াক্স ইউরোপা লিগ টটেনহ্যাম ম্যানইউ রোমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…