ফুটবল

হাকিমিকে ম্যানসিটিতে চাচ্ছেন গার্দিওলা

প্যারিস সেন্ট জার্মেই ও রিয়াল মাদ্রিদ ফুটবল ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি দলের খেলোয়াড়রা মাঠে বলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে, দর্শকরা স্ট্যান্ডে দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ট্রেবল জয়ের পর ভালো সময় যাচ্ছে ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দের। কোচ পেপ গার্দিওলাসহ সবাই ছুটি কাটাচ্ছেন। নতুন মৌসুম শুরুর আগে অবশ্য ক্লাবকে সমৃদ্ধ করতে তালিকায় নতুন নাম যুক্ত করতে ভুলছেন না সিটি বস। সেই পথে আরেকটি নামের খবর আসছে। আশরাফ হাকিমিকে চাচ্ছেন গার্দিওলা।

মৌসুম শেষে লন্ডন ছেড়ে বার্সেলোনায় যেতে চান ম্যানচেস্টার সিটি অধিনায়ক মিডফিল্ডার ইলকাই গুন্ডোয়ান। পর্তুগিজ মিডফিল্ডার বের্নার্দো সিলভাকে পেতে চায় সৌদি আরবের ক্লাব এবং ইংলিশ ডিফেন্ডার কাইল ওয়াকারের বায়ার্ন মিউনিখে যাওয়ার কথা ওঠায় আগামী মৌসুম নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে গার্দিওলাকে।

মৌসুম শুরুর আগে চেলসি থেকে সিটিজেনদের ঘরে আসছেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার মাতেও কোভাচিচ। একই পথে আছেন আরেক ক্রোয়েশিয়ান তারকা ডিফেন্ডার জোসকো ভার্ডিওল। ইতিহাদে ইংলিশ তারকার অভাব পূরণ করতে আসছেন তিনি।

মরক্কোর তারকা ফুলব্যাক হাকিমির পিএসজিতে চুক্তি আছে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত। তারপরও ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের চাহিদা পূরণ করতে তাকে দলে আনতে চান দুটি ক্লাবের হয়ে ট্রেবলজয়ী গার্দিওলা। জোয়াও ক্যানসেলোর অভাব পূরণ করতে চাওয়াই এই চুক্তির অন্যতম লক্ষ্য।

বিষয়:পিএসজি পেপ গার্দিওলা ম্যানসিটি হাকিমি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…