চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরের মাঠে টটেনহ্যামের কাছে হারল গার্দিওলার সিটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৮ অপরাহ্ন ২৩, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার সিটি বনাম টটেনহ্যাম

ম্যানচেস্টার সিটি বনাম টটেনহ্যাম

উলভারহ্যাম্পটনের বিপক্ষে ৪-০ গোলে বড় জয়ে প্রিমিয়ার লিগের চলতি আসর শুরু করেছিল ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় ম্যাচেই ধাক্কা খেল পেপ গার্দিওলার শিষ্যরা। ঘরের মাঠে হেরে গেছে টটেনহ্যাম হটস্পারের কাছে।

শনিবার ইতিহাদ স্টেডিয়ামে ২-০ গোলে হেরে যায় স্বাগতিক দল। সফরকারীদের হয়ে গোল দুটি করেছেন ব্রেনান জনসন ও জোয়াও প্যালিনহা।

ম্যাচজুড়ে বল দখলেও সিটি দাপট দেখালেও হার এড়াতে পারেনি। শুরু থেকেই দুদলই আক্রমনাত্মক ফুটবল খেলে। ৩৫ মিনিটে স্পার্সদের এগিয়ে নেন ব্রেনান। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন পালিনহা।

২-০ তে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে টটেনহ্যাম। ৬০ শতাংশের বেশি বল পায় রেখেও জালের দেখা পায়নি সিটিজেনরা। একের পর এক আক্রমণ চালালেও কোন সুযোগ তৈরি করতে পারেননি আর্লিং হালান্ড, ফিল ফোডেনরা। শেষ অবধি ব্যবধান অক্ষুন্ন রেখে মাঠ ছাড়ে টটেনহ্যাম।

দুই ম্যাচের দুটিতে জিতে পয়ন্টে টেবিলের শীর্ষে টটেনহ্যাম। শনিবার ঘরের মাঠে তাদের তৃতীয় ম্যাচ বোর্নমাউথের বিপক্ষে। সমান ম্যাচ খেলে একটি করে জয় ও হারে পাঁচে সিটি। রোববার ব্রাইটনের মাঠে নামবে নিজেদের তৃতীয় ম্যাচে নামবে ম্যানচেস্টার সিটি।

দিনের আরেক ম্যাচে ওয়েস্টহামকে ৫-১ গোলে হারিয়েছে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি। ব্লুজদের হয়ে গোল করেছেন জোয়াও পেদ্রো, পেদ্রো নেটো, এঞ্জো ফের্নান্দেজ, ময়েসেস কাইসেদো ট্রেভহ ছালোভা। ওয়েস্টহামের হয়ে একমাত্র গোলটি করেন লুকাস পাকুয়েতা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্লিং হালান্ডটটেনহ্যামপ্রিমিয়ার লিগফিল ফডেনম্যানচেস্টার সিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এপ্রিল-মে মাসে আসছে অস্বাভাবিক শক্তিশালী ‘সুপার এল নিনো’

এপ্রিল ১৮, ২০২৬

শক্তিশালী দল গড়লো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী

এপ্রিল ১৮, ২০২৬

ইরান যুদ্ধের প্রভাব নিয়ে বিশ্বনেতাদের ভিন্নমুখী অবস্থান

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজে প্রণালিতে আটকে থাকা ‘বাংলার জয়যাত্রা’ বিষয়ে জানালেন নৌপরিবহনমন্ত্রী

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা সংকট সমাধানযোগ্য, তবে প্রয়োজন সমন্বিত বৈশ্বিক উদ্যোগ: পররাষ্ট্রমন্ত্রী

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT