চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরান যুদ্ধের প্রভাব নিয়ে বিশ্বনেতাদের ভিন্নমুখী অবস্থান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইরানকে ঘিরে চলমান উত্তেজনা ও সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির অর্থনৈতিক প্রভাব নিয়ে বিশ্বজুড়ে নীতিনির্ধারকদের মধ্যে মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে।

শনিবার (১৮ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি-এর এক বিশ্লেষণে উঠে এসেছে, এই সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালি এবং হোয়াইট হাউস।

সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বৈঠকে বিশ্বের শীর্ষ অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকরা এই সংকট নিয়ে আলোচনা করেন। বৈঠকে অংশ নেওয়া অনেক অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকারদের মতে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের ‘অনিচ্ছাকৃত ব্যয়’ বহন করতে হচ্ছে পুরো বিশ্বকে।

যুক্তরাজ্যের চ্যান্সেলর র‍্যাচেল রিভস এই যুদ্ধকে ‘নির্বুদ্ধিতা’ও ‘ভুল’ হিসেবে আখ্যা দিয়েছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রশাসন তুলনামূলকভাবে আত্মবিশ্বাসী অবস্থান নিয়েছেন।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, বাজার ও অর্থনীতি দ্রুত পুনরুদ্ধার করবে এবং উদ্বেগের তেমন কারণ নেই। তবে তার এই আশাবাদে সবাই একমত নন।

কানাডার অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেন সতর্ক করে বলেন, ভৌগোলিক বাস্তবতা বদলায় না, ফলে জ্বালানি সরবরাহের ঝুঁকি দীর্ঘমেয়াদে বহাল থাকবে। আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা বিশ্ব অর্থনীতিকে ‘ধীরগতির ধাক্কা’র মুখে পড়েছে বলে উল্লেখ করেন। একইসঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় ​​বাঙ্গা দরিদ্র দেশগুলোর ওপর এর গভীর প্রভাবের কথা তুলে ধরেন। সংকটের কারণে জ্বালানি ও খাদ্য সরবরাহে বিঘ্ন ঘটছে। ইরাক তেল উৎপাদন ও রপ্তানি ব্যাহত হওয়ায় রাজস্ব ক্ষতির মুখে পড়েছে।

Reneta

অন্যদিকে বাংলাদেশসহ অনেক দেশ জ্বালানি সরবরাহে চাপের সম্মুখীন। বিশ্বব্যাংক ইতোমধ্যে দরিদ্র দেশগুলোকে সহায়তা দিতে ১০০ বিলিয়ন ডলারের তহবিল প্রস্তুত রেখেছে। একই সময়ে সার ও খাদ্যের দাম বাড়ায় বৈশ্বিক খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

ফ্রান্সের অর্থমন্ত্রী রোল্যান্ড লেস্কিউর বলেন, হরমুজ প্রণালির অচলাবস্থা এই সংকটের মূল এবং এর সমাধান জরুরি। তিনি উল্লেখ করেন, ইরান এই অর্থনৈতিক চাপকে কৌশলগতভাবে ব্যবহার করছে।

যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অফ ইংল্যান্ড-এর গভর্নর অ্যান্ড্রু বেইলি বলেন, যুদ্ধজনিত মূল্যস্ফীতি মোকাবেলায় সুদের হার বাড়ানোর চেয়ে উত্তেজনা কমানোই বেশি কার্যকর।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থনৈতিক প্রভাবআইএমএফআন্তর্জাতিক মুদ্রা তহবিলইরান যুদ্ধ ২০২৬ডোনাল্ড ট্রাম্পবিশ্বব্যাংকমার্কিন প্রেসিডেন্টহরমুজ প্রণালিহোয়াইট হাউস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, ১৪৪ ধারা প্রত্যাহার

জুলাই ৩০, ২০২৬
ছবি: প্রতিনিধি।

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসা সদস্য নিহত, আটক ২

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেন্ডিং মেশিনের ‘স্ট্র চাটা’য় ফরাসি শিক্ষার্থীকে ৬০০ ডলার জরিমানা

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত।

অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফেরদৌসি শাহরিয়ারের মৃত্যুতে ডিকাবের শোক

জুলাই ৩০, ২০২৬

ফকল্যান্ড ব্যানার দেখিয়ে নিয়ম লঙ্ঘন, আর্জেন্টিনাকে শাস্তির সিদ্ধান্ত ফিফার

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT